২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৪৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে ছন্দা

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১

নাটক ও ছবির- দুই মাধ্যমেই সমানতালে অভিনয় করছেন নানা চরিত্রে ছন্দা। সেই ধারাবাহিকতায় এবার তিনি ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মায়ের চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন। ছবির নাম ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিটি পরিচালনা করবেন মুশফিকুর রহমান গুলজার। এতে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন ছন্দা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মূলত বঙ্গবন্ধুর ছোটবেলার ঘটনা নিয়ে ছবিটির গল্প তৈরি হয়েছে। কয়েকদিন আগে স্ক্রিপ্ট পেয়েছি। তারপর থেকেই চরিত্রটি নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করছি। এটি আমার অভিনয় ক্যারিয়ারের অন্যতম একটি অর্জন।

কিছুদিনের মধ্যেই এ ছবির শুটিং শুরুর আভাস দিয়েছেন পরিচালক।’ এটি ছাড়া আরও তিনটি সরকারি অনুদানপ্রাপ্ত ছবিতে অভিনয় করেছেন এ অভিনেত্রী। এগুলো হলো- নারগিস আক্তারের পরিচালনায় ‘যৈবতী কন্যার মন’, আকরাম খানের ‘নকশিকাঁথার জমিন’ এবং জাহিদ শাওনের ‘মিঠুর একাত্তর যাত্রা’। অন্যদিকে খণ্ডনাটকে অভিনয় না করলেও তিনটি দীর্ঘ ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন ছন্দা। এগুলো হলো- সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘মাশরাফি জুনিয়র’, এসএম সালাউদ্দিনের ‘কাজল রেখা’ এবং সজীব মাহমুদের ‘মমতাজ মহল’। এ ছাড়া মাঝে মধ্যে বেতার নাটকেও অভিনয় করেন এ অভিনেত্রী।