২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১:৪০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার বিষয়ে অবশেষে মুখ খুললেন জাতীয় পার্টির -আফজাল হোসেন 

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে উগ্রমৌলবাদীদের বিরুদ্ধে আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠন প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করলেও জাতীয় পার্টির তেমন কোন শব্দ পাওয়া যায়নি।
অবশেষে নারায়নগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও নাসিক ২৪ নং ওর্য়াড কাউন্সিলর আফজাল হোসেন এক প্রেস বার্তায় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে সারা দেশে বৈরী বাতাস বইছে। হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনকের ভাস্কর্য নিয়ে কোন দ্বি-মত থাকতে পারে না। আজকে বাংলা ভাষায় কথা বলি, নিজস্ব পতাকা, মানচিত্রসহ ভূখন্ড পেয়েছি যার নের্তৃতে তার বিষয়ে দ্বিমতকারীরা দেশে অরজগতা লাগাতে চাচ্ছে। বাংলার মানুষ তাকে জাতির জনক/ বঙ্গবন্ধু উপাদি দিয়েছে। আর তার ভাস্কর্য নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র চলবে না, মেনে নেয়া হবে না। এতদিন শুধু দেখলাম, আর চিন্তা করলাম কোন দেশের নাগরিক আমরা। ভাল কাজে উৎসাহিত না করে আরো বিরোধ লাগাতে চাই। তাদের উদ্যোশে বলি, ইসলামকে পুঁজি করে ভন্ডামি ছাড়েন। ইসলাম কারো পৈত্রিক সম্পত্তি নয়, এটা আমারও ধর্ম, আমি মুসলমান, ইসলাম শান্তির ধর্ম। সেই শান্তির ধর্মকে পুঁজি করে অশান্তির চেষ্টা আর কইরেন না, ভাল হবে না, এক ইঞ্চিও ছাড় দেয়া হবে না। আর ছাড় পাবেন না। ঘর থেকে বের হওয়ার সুযোগ পাবেন না।
তিনি আরো বলেন, আমি কোন দলের সেঠা বিষয় না। আমি একজন মুসলমান, ইসলাম আমার ধর্ম। এ ধর্মের অপব্যবহার করে সুবিধা লুটার চেষ্টা করবেন আমরা চুপ করে বসে থাকব? তা আর না চুন-পুঁটিদের জন্য এত সভা বা আয়োজনের প্রয়োজন নেই। জামায়াত, মৌলবাদী ও ইন্দনদাতাসহ অর্থ যোগানদাতাদের তালিকা হচ্ছে। কঠোরভাবে জবাব দেয়ার ঘোষনা দিয়ে আফজাল হোসেন আরো বলেন, মুক্তিযুদ্ধে যাওয়ার মত ভাগ্য হয়নি। ভাস্কর্য নিয়ে কেউ আর একটি বিরুপ মন্তব্য করার পূর্বে চিন্তা করে নিয়েন। বাংলার স্বাধীন পবিত্র মাঠিতে আপনিসহ আপনার পরিবারের থাকার কোন অধিকার নেই। নিজেরা ভুলের বশত পরিবারকে মাশুল গুনতে হবে বিশাল। প্রয়োজনে সাধারন জনগন হয়ে ওই সমস্ত চুন-পুঁটিদের জন্য জিহাদ ঘোষনা করা হবে। বঙ্গবন্ধু কোন দলের না, সে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী। বাংলার অপমার সর্বশ্রেণীর লোক তাকে জাতির জনক /বঙ্গবন্ধু উপাদি দিয়েছে। আর এটা নিয়ে কিছু লোক কথা বলবে তা আর না। দৌড়ে পালিয়ে যাওয়ার সুযোগ দেয়া হবে না বলে কঠোরভাবে হুশিয়ারি করেন কাউন্সিলর আফজাল হোসেন।