২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:১৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ | আপডেট: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

ঝিনাইদহ জেলা প্রতিনিধি : এস এম সোহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার(২৯ নভেম্বর) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক লীগ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ হাকিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহাদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন বিশ্বাস, প্রচার সম্পাদক খান জাহান আলী, সদর থানা শাখার সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান উজ্জল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অমিয় মজুমদার অপু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফয়সালসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী ও মৌলবাদি চক্র মহল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানের বিরোধিতার নামে জনমনে বিভ্রান্তি করছে। এসব অপব্যাখ্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।