২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:০০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বঙ্গবন্ধুর ভাস্কর্যকে এত ভয় কেন? : খাদ্যমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

সব জায়গায় ভাস্কর্য আছে দাবি করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যকে এত ভয় কেন?। সেই সম্রাট শাহজাহান, সিরাজ-উদ-দৌলার ভাস্কর্য রয়েছে। মুসলিম দেশগুলোতেও ভাস্কর্য আছে। তারা মনে করছে একদিকে শেখ হাসিনার পদ্মা সেতুর মতো উন্নয়ন আবার আরেকদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য গ্রামে-গঞ্জে ছড়িয়ে যাচ্ছে তাহলে আমাদের (স্বাধীনতাবিরোধী) স্থানটি কোথায়? সেই আতঙ্কেই তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভেঙে ফেলার চেষ্টা করছে এবং ভাস্কর্য স্থাপন করতে দিচ্ছে না।’ শুক্রবার (১১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত মুজিববর্ষ-২০২০ ও চলমান রাজনীতি বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমী।

সাধন চন্দ্র মজুমদার আরো বলেন, ‘আমি অনুরোধ করবো, আপনাদের সকল সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে সচেষ্ট হোন। এবার আমি দেখেছি কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দেয়ার ফলে গ্রাম-গঞ্জে প্রতিটি উপজেলায় ঐক্যবদ্ধ হয়ে মানুষ বিশাল বিশাল মিছিল, বিক্ষোভ ও প্রতিবাদ করেছে। এটা ভালো লক্ষণ বটে তবে এটাকে আরো জোরদার করতে হবে। আর খালি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সেমিনার-সিম্পোজিয়ামে থাকলে হবে না। আমাদের নিজেদের শক্তি দিয়ে সংগঠনকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর ভাস্কর্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। আর গ্রামে-গঞ্জে যেখানেই মৌলবাদীরা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবে সেখানেই প্রতিহত করতে হবে।’ বঙ্গবন্ধু একাডেমীর উপদেষ্টা লায়ন চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অরুণ সরকার রানা, আওয়ামী লীগ নেতা এমএ করিম, মিনহাজুল উদ্দিন মিন্টু, সাংবাদিক মানিক লাল ঘোষ, সমীরণ রায় প্রমুখ।