২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:২৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্লাস্টিক সার্জারির জেরে প্রাণ হারালেন আর্জেন্টিনার মডেল

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ | আপডেট: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

প্লাস্টিক সার্জারি সফল না হওয়ার কারণে মৃত্যু হল আর্জেন্টিনার ৪৩ বছর বয়সী জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সিলভিনা লুনার। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মৃত্যুর মাত্র দু’সপ্তাহ আগে প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন সিলভিনা। তবে অস্ত্রোপচারের পরিণতি এতটা ভয়ঙ্কর হবে, তা বুঝতেই পারেননি তিনি।অস্ত্রোপচারের পর থেকেই নানা শারীরিক জটিলতা দেখা দিতে শুরু করে সিলভিনার শরীরে। কিডনি বিকল হয়ে যায় তার। চিকিৎসকদের শত চেষ্টার পরেও শেষরক্ষা হল না।

২০১৫ সালে কিডনিতে পাথর জমার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সিলভিনা। তখন চিকিৎসকেরা বলেছিলেন, তার কিডনির অবস্থা ভালো নয়। হাইপারক্যালশিমিয়া অর্থাৎ শরীরে ক্যালশিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার কারণেই তার কিডনিতে সমস্যা শুরু হয়েছিল।চিকিৎসকেরা আগেই জানিয়েছিলেন যে, কিডনি প্রতিস্থাপন না হওয়া পর্যন্ত নিয়মিত ডায়ালিসিস চালিয়ে যেতে হবে সিলভিনাকে। এর পরে ২০১৬ সালে বোটক্স করান তিনি। সেই অস্ত্রোপচারের পর থেকে অটোইমিউন ডিজিজে আক্রান্ত হন সিলভিনা। তার পরেও সৌন্দর্য বৃদ্ধির জন্য তিনি মৃত্যুর আগে আবারও অস্ত্রোপচার করাতে উদ্যোগী হন।