২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:৩৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রেম চালিয়ে যেতে চান ফারিয়া শাহরিন!

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৫ এপ্রিল, ২০২১ | আপডেট: সোমবার, ৫ এপ্রিল, ২০২১

লাক্স তারকা ফারিয়া শাহরিন। দর্শকপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করে তুমুল আলোচনায় তিনি। ফারিয়া অভিনীত ‘অন্তরা’ চরিত্রটি দারুণভাবে গ্রহণ করেছে দর্শক। সবাই তাকে এখন এ নামেই ডাকছে।

গত ১৯ ফেব্রুয়ালি রাজধানীর সোনারগাঁও হোটেলে আংটি বদল করেছিলেন ফারিয়া। বাগদানের খবরটি ফেসবুকে নিজেই জানিয়েছেন তিনি। ফারিয়ার হবু বর মাহফুজ রায়ান, একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত। তিনি রাজধানী ধানমন্ডির বাসিন্দা।

বাগদানের খবরে অনেক মনে করেছিলেন গোপনে বিয়ে করেছেন তিনি। বিষয়টি অনেকে তার কাছে জানতেও চেয়েছে। সম্প্রতি ফেসবুক লাইভে এক প্রশ্নের উত্তরে ফারিয়া বলেন, ‘আমি এখনো মা–বাবার বাড়িতেই আছি। আমাদের কেবল আংটি বদল হয়েছে। এটাকে বলে এনগেজমেন্ট। বিয়ে মানে কবুল বলা, স্বামীর বাড়িতে যাওয়া, বিশাল দায়িত্ব। অনেকেই বিয়ে আর এনগেজমেন্টের পার্থক্য না বুঝেই কথা বলছেন।’

বাগদানের আগে চার বছর রায়ানের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন ফারিয়া শাহরিন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা থাকলেও করোনার কারণে আপাতত তা হচ্ছে না। আর এমন অবস্থায় আরও কিছুদিন ব্যাচেলর থাকতে চান এ অভিনেত্রী। বিয়ে নয়, এখন প্রেম চালিয়ে যেতে চান তিনি। দেশীয় একটি গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ফারিয়া।

এদিকে ফারিয়া শাহরিন বর্তমানে মালদ্বীপ আছেন। অবসর কাটাতেই সেখানে গিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মালদ্বীপের সমুদ্রসৈকতের একাধিক ছবি শেয়ার করেছেন এ সুন্দরী। যাওয়ার আগে একটি বিজ্ঞাপনের চিত্রায়ণে অংশ নিয়েছিলেন এ অভিনেত্রী। বিজ্ঞাপনটি প্রচার শুরু হয়েছে বিভিন্ন টেলিভিশন।