২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:৫৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রেমে পরেছেন মেহজাবীন!

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১ | আপডেট: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

মেহজাবীন চৌধুরী। দেশের জনপ্রিয় একজন মডেল ও অভিনেত্রী। ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে পা রাখেন মেহজাবীন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। যত সময় যাচ্ছে মেহজাবীন নিজেকে আরও পরিনত অভিনয় শিল্পী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। চরিত্রের প্রয়োজনে নানা রূপে পর্দায় হাজির হয়েছেন ছোটপর্দার আলোচিত এই অভিনেত্রী।

তবে তার ব্যক্তিগত জীবন বরাবরই কাজের আড়ালে থেকে গেছে। নানা গুঞ্জন উঠলেও সেগুলো কখনো পরিষ্কার করেননি তিনি।

অবশেষে প্রকাশ্যে এলো মেহজাবীনের প্রেম। যার সঙ্গে তিনি সম্পর্কে রয়েছেন বলে বছরের পর বছর গুঞ্জন ছিল, সেই রাজীবের সঙ্গেই দেখা গেল তাকে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, রাজীব নিজেই তাদের একান্ত ছবি শেয়ার করেছেন। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করেন রাজীব।  সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের পাড়ে কোনো একটি রিসোর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে রাজীবকে জড়িয়ে ধরে আছেন মেহজাবীন। তার বুকে মাথা রেখেছেন মেহজাবীন। ছবির ক্যাপশনে রাজীব লিখেছেন, ‘ভালোই লাগে’। এ ছাড়াও আদনানের ফেসবুকেও বেশ কিছু ছবিতে একসঙ্গে দেখা গেছে তাদের। মেহজাবীন ও রাজীবের প্রেমের গুঞ্জন অনেক দিনের। তাদেরকে বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে। আবার বিদেশেও একসঙ্গে ঘুরতে গেছেন বলে জানা যায়। কিন্তু কখনো সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি তারা। এবার ছবি আপলোডের মাধ্যমে জল্পনার অবসান ঘটিয়ে যেন স্বীকার করে নিলেন সব। রাজীব ও মেহজাবীনের বিয়ের গুঞ্জনও শোনা গেছে একাধিকবার। তবে তারা এখনও বিয়ে করেছেন কি না, সে বিষয়টি জানা যায়নি।