২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৩৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন আরমান

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ | আপডেট: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক বাগদান সেরেছেন তার দীর্ঘদিনের বান্ধবী ফ্যাশন ডিজাইনার আশনা শ্রফের সঙ্গে।সোমবার (২৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বাগদানের কিছু ছবি শেয়ার করেছেন এ প্রেমিক যুগল।

এদিন আশনাকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব করেন আরমান। তখনই প্রেমিকার অনামিকায় পরিয়ে দেন বিয়ের আংটি।ইনস্টাগ্রামে বাগদানের ছবি শেয়ার করে ক্যাপশনে আরমান লেখেন, ‘এবং আমাদের চিরকাল মাত্র শুরু হয়েছে।’ শেষে একটি ভালোবাসার ইমোজি জুড়ে দেন এ শিল্পী।এ ছাড়া একই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন আশনা শ্রফ। পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘তোমার বিশ্বাস আমাকে তোমার ওপর ভরসা করতে সাহায্য করেছে।’ শেষে তিনিও একটি ভালোবাসার ইমোজি জুড়ে দেন।বাগদানের সময় আশনা পরেছিলেন জলপাই পাতার কারুকাজ খচিত সাদা পোশাক। আর আরমান অফ-হোয়াইট কালার স্যুট পরেছিলেন।  এই জুটিকে ভক্তরা মন্তব্যের ঘরে বালোবাসায় ভরিয়ে দিয়েছেন।জানা যায়, গত কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন আরমান ও আশনা। এ ছাড়া প্রেমিকের সঙ্গে এমটিভি অ্যাওয়ার্ডস ২০২২ অনুষ্ঠানে গিয়েছিলেন আশনা।  আরমান যেমন সংগীতে জনপ্রিয় তেমনি ফ্যাশন দুনিয়ায় গত এক দশকেরও বেশি সময় ধরে সুনাম ধরে রেখেছেন আশনা।