২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৪৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রিয়াঙ্কার বাড়িতেই সংসার পাতলেন জ্যাকলিন

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১

বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে হাজির জ্যাকলিন ফার্নান্ডেজ। প্রিয়াঙ্কার ডাকে নয়, উল্টো পিগির বাড়িতেই বর্তমানে নিজের সংসার গুছিয়ে নিতে শুরু করেছেন জ্যাকলিন। কি অবাক লাগছে শুনে? প্রিয়াঙ্কার জুহুর বাড়িই আপাতত জ্যাকলিনের নতুন ঠিকানা বলে জানা যাচ্ছে। মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ের সময় প্রিয়াঙ্কার জুহুর বাড়ি সবার নজর কাড়ে। প্রিয়াঙ্কার জুহুর বাড়িতে রয়েছে ৫টি বড় শোয়ার ঘর। পাশাপাশি রয়েছে একটি সুবিশাল ব্যালকনিও। নিকের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর আপাতত মার্কিন মুলুকেই গুছিয়ে সংসার করছেন প্রিয়াঙ্কা চোপড়া। ফলে তিনি এই মুহূর্তে মুম্বইতে থাকলেও প্রয়োজন পড়ছে না কর্মযোগের ওই বিশাল বাড়ির। সেই কারণে পিগির মা মধু চোপড়া এবং ভাই সিদ্ধার্থ চোপড়া মুম্বইয়ের ইয়ারি রোডের বাড়িতে থাকছেন। ফলে ৭ কোটির বিনিময়ে বিক্রি করে দেওয়া হয় প্রিয়াঙ্কার ওই বিলাসহুল বাড়ি।

যদিও প্রিয়াঙ্কার ওই বিলাসবহুল বাড়ি কেনেননি জ্যাকলিন ফার্নান্ডেজ। কর্মযোগের ওই বাড়ি এক ব্যক্তির কাছে পিগি বিক্রি করে দেওয়ার পর, সেখানে ভাড়া নিয়ে থাকতে শুরু করছেন শ্রীলঙ্কান সুন্দরী। আপাতত সেখানেই গুছিয়ে সংসার করবেন জ্যাকলিন ফার্নান্ডেজ। প্রসঙ্গত ২০১৮ সালে প্রথম জুহুতে বাড়ি খুঁজতে শুরু করেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং সিদ্ধার্থ মালহোত্রা। সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরই জ্যাকি এবং সিড একযোগে জুহুতে বাড়ি খুঁজতে শুরু করেন। তার জেরেই প্রিয়াঙ্কার এক সময়ের বাড়ি এবার ভাড়া নিলেন শ্রীলঙ্কান সুন্দরী। এদিকে বর্তমানে ভূত পুলিশ নিয়ে ব্যস্ত জ্যাকলিন ফার্নান্ডেজ। ওই সিনেমায় অর্জুন কাপুর, সাইফ আলি খান এবং ইয়ামি গৌতমের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন জ্যাকলিন। ভূত পুলিশের শ্যুটিং উপলক্ষ্যে সম্প্রতি হিমাচল প্রদেশে যান জ্যাকলিন, সাইফ, অর্জুনরা। ওই সময় কারিনা কাপুর খান এবং তৈমুর আলি খানের হিমাচল প্রদেশ ভ্রমণ সবার নজর কাড়ে। কারিনা এবং তৈমুরের পাশাপাশি ওই সময় হিমাচল প্রদেশে যান মালাইকা অরোরাও। অর্জুন কাপুর হিমাচল প্রদেশে থাকার জন্যই ওই সময় মালাইকা সেখানে যান এবং প্রিয় মানুষের সঙ্গে বেশ কিছুদিন সময় কাটিয়ে তবেই মুম্বইতে ফেরেন বলিউড নায়িকা। সেই ছবি সংবাদমাধ্যমের পাতায় উঠে আসতেই অর্জুন এবং মালইকার সম্পর্ক নিয়ে শুরু হয়ে যায় ব্যাপক আলোচনা।