২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:০৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রাথমিক বিদ্যালয়ের ভর্তি ফেব্রুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ৬ জানুয়ারি, ২০২১ | আপডেট: বুধবার, ৬ জানুয়ারি, ২০২১

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম আগামী ফেব্রুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে প্রাথমিক শিক্ষার সব বিভাগীয় উপ-পরিচালক এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রতি এই নির্দেশনা পাঠানো হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতিতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম চলমান রাখার স্বার্থে সাতটি নির্দেশনা অনুসরণ করে ভর্তি নিশ্চিত করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফেব্রুয়ারি মাসের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তিচ্ছু শিশুদের কোনো ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না। এতে আরও বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার সব শিশুকে প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণিতে ভর্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ভর্তিচ্ছু শিশুদের নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যাদি রেজিস্ট্রারে লিখে রেখে সংশ্নিষ্ট শ্রেণিতে ভর্তি করতে হবে।
বিভিন্ন সময় জারি করা স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারের নির্দেশনা অনুসরণ করে শিশুদের ভর্তি নিশ্চিত করতে হবে। অসুস্থ শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং সন্তান-সম্ভবা শিক্ষিকাদের বিদ্যালয়ে উপস্থিত থেকে বিরত রাখতে হবে। অসুস্থ শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়ে না আসার জন্য অভিভাবকদের অনুরোধ করতে হবে। অসুস্থ শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, কভিড-১৯ এর কারণে বেসরকারি কিন্ডারগার্টেন বা স্কুল বন্ধ হয়ে যাওয়ায় যেসব শিক্ষার্থী বিদ্যালয়বিহীন হয়ে পড়েছে তাদের সবাইকে সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তি ব্যবস্থা করতে হবে।