২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৩:০৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রধানমন্ত্রীর সঙ্গে এফবিসিসিআই সভাপতির সৌজন্য সাক্ষাৎ

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ | আপডেট: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর নতুন সভাপতি মাহবুবুল আলম। মঙ্গলবার (আগস্ট ২৯) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ করেন এফবিসিসিআই সভাপতি। বৈঠকে দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এসময় ২০২৩-২০২৫ মেয়াদে এফবিসিসিআই এর সভাপতির দায়িত্ব নেওয়ায় মাহবুবুল আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দেশের উন্নয়নে বেসরকারি খাতের ভূমিকার কথা উল্লেখ করে বেসরকারি খাতকে এগিয়ে নিতে এফবিসিসিআই-এর প্রতি সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বাংলাদেশের দারিদ্র দূরীকরণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রধানমন্ত্রীর দূরদর্শী ও গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। এসময় বিগত ১৪ বছরে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রবৃদ্ধিসহ সামগ্রিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সরকারের সঙ্গে বেসরকারি খাত কাজ করছে উল্লেখ করে মাহবুবুল আলম বলেন, প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে উন্নয়নের উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল পণ্যের বাজার হিসেবে বাংলাদেশ এখন সারা বিশ্বে স্বীকৃত। দেশে প্রায় সাড়ে পাঁচ কোটি তরুণ, যাদের বেশিরভাগই শিক্ষিত ও নিজ নিজ ক্ষেত্রে দক্ষ হয়ে উঠছে। জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান দেশ আবার অনলাইন আউটসোর্সিংয়ে বাংলাদেশ বর্তমানে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে একটি। স্বাভাবিকভাবেই এই অঞ্চলে দেশী ও বিদেশি বিনিয়োগ বাড়ছে আর তাতে ব্যবসায়িক ও সামগ্রিক উন্নয়ন হচ্ছে দ্রুতগতিতে।এফবিসিসিআই এর সকল উন্নয়নমুখী কার্যক্রমে সব সময় পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।