২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:১৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

দক্ষিণ এশীয় অঞ্চলের মানুষের উন্নয়নে প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘‘আমরা সবসময়ই মনে করি যে এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য প্রথমেই প্রতিবেশী দেশগুলোর মধ্যে আরও বেশি সহযোগিতামূলক সম্পর্ক প্রয়োজন কারণ আমাদের বৈদেশিক নীতি ‘সকলের সাথে বন্ধুত্ব এবং কারও প্রতি বিদ্বেষ নয়’।’’

রবিবার ভারতীয় বিদায়ী হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এসব কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলো তাদের সুবিধার্থে বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট ও ​​সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারে। বৈঠকে প্রধানমন্ত্রী ও ভারতীয় হাই কমিশনার দু’দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন ইহসানুল করিম। কোভিড-১৯ পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকটও আলোচনায় উঠে আসে বলে জানান তিনি। এই প্রসঙ্গে রিভা গাঙ্গুলি বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে দুই দেশ একসাথে কাজ করছে। মহামারি রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপেরও প্রশংসা করেন তিনি। কোভিড-১৯ মহামারির মধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেরও প্রশংসা করেন হাইকমিশনার। শেখ হাসিনা বলেন, এই সংকট চলাকালীন সকল শ্রেণি-পেশার মানুষ একসাথে কাজ করছে। ‘মুজিব বর্ষ’ উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে আমরা অনেক অনুষ্ঠান উদযাপন করতে পারিনি।’ সরকারের নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রমের পাশাপাশি মুজিব বর্ষের সময় আওয়ামী লীগ সারা দেশে এক কোটি গাছ লাগানোর কর্মসূচি নিয়েছে বলে জানান তিনি। হাইকমিশনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন, যেখানে তিনি (মোদী) ৭৪তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। এসময় হাইকমিশনার রিভা গাঙ্গুলিও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানান। প্রেস সচিব বলেন, জন্মদিনে শুভেচ্ছা জানানোয় মোদী এবং রিভা গাঙ্গুলিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, ভারতের জনগণ এবং এর সব রাজনৈতিক দল বাংলাদেশের মুক্তিযুদ্ধে অভূতপূর্ব সমর্থন জানিয়েছিল এবং একইভাবে তারা বাংলাদেশের সাথে ঐতিহাসিক স্থলসীমা চুক্তিকে সমর্থন করেছিল। মঙ্গলবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ভার্চুয়ালি আলোচনা করতে পারেন বলে প্রধানমন্ত্রীকে জানান ভারতীয় হাইকমিশনার। বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনার বিশ্বদীপ দে উপস্থিত ছিলেন।