২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রতিটি ক্ষেত্রে বাবার পাশে ছিলেন মা : প্রধানমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ৩১ আগস্ট, ২০২২ | আপডেট: বুধবার, ৩১ আগস্ট, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মায়ের স্মৃতিচারণ করে বলেছেন, প্রতিটি ক্ষেত্রে বাবার পাশে ছিলেন মা। তিনি সংসারটা করতেন গুছিয়ে। প্রতিটি কাজে নিয়ম মেনে চলতেন। কোনো সময় তার মধ্যে হতাশা দেখিনি।

আজ বুধবার (৩১ আগস্ট) জাতীয় শোক দিবস স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।১৫ আগস্টে আমরা স্বজন হারিয়েছি ঠিকই, কিন্তু দেশ হারিয়েছে তাদের ভবিষ্যৎ- এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘বাবা কখনো চিন্তাই করতে পারেননি যেকোনো বাঙালি তাঁকে (বঙ্গবন্ধু) হত্যা করতে পারে।’

মায়ের কথা স্মরণ করে তিনি বলেন, ‘মা তার শৈশব থেকেই বাবার পাশে ছিলেন। তখন থেকেই তিনি বাবাকে সহযোগিতা করে এসেছেন। বাবা বারবার কারাগারে যেতেন। কিন্তু কখনও বাবাকে সংসারের ব্যাপারে চিন্তা করতে দেননি। তিনি সব সময় বাবাকে বলতেন- তুমি রাজনীতিতে সময় দাও, আমি সংসার দেখছি। কিন্তু তিনি যে শুধু সংসারই দেখতেন তা নয়, সংগঠনেও সময় দিতেন।’প্রধানমন্ত্রী বলেন, নানা প্রতিকুলতায় কখনও মায়ের কোন অভিযোগ, অনুযোগ দেখিনি। যখন জীবন যেমন, তখন তিনি তা মেনে নিয়েছেন।শেখ হাসিনা বলেন, ‘দেশ ও স্বাধীনতার জন্য আমার বাবার যে সংগ্রাম, সেই সংগ্রামের সারথি ছিলেন আমার মা। সব সময় আমার মা সাহস জুগিয়েছেন। বাবাও মায়ের সঙ্গে অনেক কথা বলতেন।’বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বারবার কারাবরণ, রাজনৈতিক আন্দোলন, ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকা বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী।

ছাত্রলীগের উদ্দেশে তিনি বলেন, জাতির পিতা মন্ত্রিত্ব ছেড়েছিলেন সংগঠনকে শক্তিশালি করার জন্য।সরকারপ্রধান বলেন, রাজনীতি করতে হলে ইতিহাস জানতে হবে। ইতিহাসই তোমাদের পথ দেখাবে।