২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৪২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

‘প্যান্ট কোথায়?’ : কিয়ারাকে দেখে নেটিজেনের প্রশ্ন

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৮ আগস্ট, ২০২২ | আপডেট: সোমবার, ৮ আগস্ট, ২০২২

সাফল্যের হাওয়ায় ভাসছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। একের পর এক তার অভিনীত সিনেমা বক্স অফিসে হিট হচ্ছে, দর্শকপ্রিয়তা পাচ্ছে। সমসাময়িক অন্য কোনো অভিনেত্রীর ক্যারিয়ার এতটা মসৃণ নয়। তাই কিয়ারা স্বর্ণালী সময় পার করছেন বটে।কিন্তু এর মধ্যেও সমালোচনা, কটাক্ষ থেমে নেই। এবার ব্লেজার পরে করন জোহরের পার্টিতে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েছেন কিয়ারা আদভানি। নেটিজেন প্রশ্ন তুলছে, ‘প্যান্ট কোথায়?’

সম্প্রতি মুক্তি পাওয়া ‘যুগ যুগ জিও’ সিনেমাটি দর্শকের দারুণ সাড়া পেয়েছে। এ উপলক্ষে সাকসেস পার্টির আয়োজন করা হয় করন জোহরের বাড়িতে। সেখানে অংশ নেন কিয়ারা আদভানি, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, নীতু কাপুরসহ সিনেমা সংশ্লিষ্টরা।পার্টিতে সাদা টি-শার্ট, শর্ট প্যান্ট ও টিয়া রঙের ব্লেজার পরে হাজির হন কিয়ারা। তবে তার প্যান্ট দৃশ্যমান নয়। এ কারণেই বিপত্তি। কিয়ারার এমন সাজের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই কটাক্ষের বন্যা বয়ে গেছে।কেউ বলেছেন, ‘কিয়ারা হয়ত প্যান্ট পরতে ভুলে গেছেন’, কারো মন্তব্য, ‘এরা ব্লেজারের সঙ্গে প্যান্ট কেনে না কেন?’; আবার কেউ জানতে চেয়েছেন, ‘প্যান্ট কোথায়?’পোশাক নিয়ে এর আগেও একাধিকবার ট্রলের শিকার হয়েছেন কিয়ারা আদভানি। মাস দুয়েক আগে ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমার প্রচারণায় গিয়ে বিপাকে পড়েন অভিনেত্রী। পরনে ছোট পোশাক থাকায় অনুষ্ঠানের মঞ্চে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন তিনি। ওই সময় তার সামনে এসে পরিস্থিতি সামাল দেন সহ-অভিনেতা কার্তিক আরিয়ান।