২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | সকাল ৭:৪২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পোশাক শ্রমিক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ৩১ মার্চ, ২০২১ | আপডেট: বুধবার, ৩১ মার্চ, ২০২১

সোনারগাঁয়ের পোশাক কারখানার শ্রমিক আমিনুল ইসলাম কালু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

বুধবার (৩১ মার্চ) দুপুরে ৪ আসামীর উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়েরা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ আদেশ দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী রেজাউল করিম পলাশ (৩০) ও যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলো- নিহত কালুর স্ত্রী রিক্তা বেগম (২৫), ইমরান হোসেন (২০) ও মাসুম (২৪)।

অতিরিক্ত সরকারি কৌসুলি জাসমিন আহম্মেদ জানান, পোশাক কারখানার শ্রমিক আমিনুল ইসলাম কালু কে পরিকল্পিত ভাবে হত্যার দায়ে রেজাউল করিম পলাশ নামে এক আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মামলার অপর তিন আসামী নিহতের স্ত্রী রিক্তা বেগমসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড আদেশ দেন আদালত।

অতিরিক্ত সরকারি কৌসুঁলি আরও জানান, নিহত আমিনুল ইসলাম কালু ও তার স্ত্রী রিক্তা বেগম ম্যাচ চালাতেন।

সেই সুবাধে রেজাউল করিম ওরফে পলাশ (৩০) তাদের ম্যাচে থাকতো। একপর্যায়ে রেজাউল করিম ওরফে পলাশের সাথে রিক্তার পরকীয়া প্রেমের সর্ম্পক গড়ে উঠে।

পরে বিষয়টি জানাজানি হলে রেজাউল করিমকে তাদের ম্যাচে থাকতে নিষেধ করা হয়। ২০১৯ সালের ১ মার্চ রাতে আমিনুল নিখোঁজ হয়।

২ মার্চ সকালে সোনারগাঁ ব্রক্ষ্মপুত্র নদের পাড়ে থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোনারগাঁও থানায় হত্যা মামলা করেন নিহতের বড় ভাই।

সেই মামলায় পুলিশ ৪ জনকে অভিযুক্ত করে চার্জশীট দেন আদালতে। ১৮ স্বাক্ষীর শেষে আদালত এ রায় দিয়েছেন।