২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:১৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পেট্রল পাম্পে আগুন ধরিয়ে দেয়া সেই যুবকের মৃত্যু

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ | আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

রাজধানীর শ্যামপুরে সালাউদ্দিন ফিলিং স্টেশনে সহকর্মী কর্তৃক পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়া দগ্ধ সেই কর্মচারী রিয়াদ হোসেন (২০) মারা গেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মারা যান তিনি।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকার জুরাইনের কমিশনার রোডে পরিবারের সঙ্গে থাকতেন রিয়াদ। তার বাবা ফরিদ মিয়া একজন গাড়িচালক। রিয়াদ সিদ্ধেশ্বরী কলেজে অনার্সের শিক্ষার্থী ছিলেন। মহামারীর মধ্যে পরিবারে অস্বচ্ছলতা দূর করতে নভেম্বর মাসের ৪ তারিখে ৫ হাজার  টাকা বেতনে জুরাইন ‘এস আহমেদ’ পেট্রল পাম্পে চাকরি নিয়েছিলেন তিনি। মঙ্গলবার ভোরে গুরুতর দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয় রিয়াদকে। শ্যামপুর থানার এসআই মো. মাহবুবুর রহমান জানান, ওই পেট্রোল পাম্পে সহকর্মীরা রিয়াদের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। এ ঘটনায় রিয়াদের বাবার করা মামলায় মাহমুদুল হাসান ইমন (২২), ফাহাদ আহমদ পাভেল (২৮) ও শহিদুল ইসলাম রনিকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, ‘তিনজন বর্তমানে কারাগারে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করার সুযোগ পাওয়া যায়নি। যেহেতু ভিকটিম মারা গেছে, তাই পুলিশ হেফাজতে চেয়ে আবার আবেদন করা হবে। রিয়াদের বাবা মো. ফরিদ হোসেন বলেন, রিয়াদ সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয়ের অনার্সের শিক্ষার্থী ছিল। পড়াশোনার পাশাপাশি পার্টটাইম সালাউদ্দিন ফিলিং স্টেশনে কাজ করতো। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়। তিনি বলেন, ছেলের সহকর্মীরা তাকে পেট্রল ঢেলে শরীরে আগুন লাগিয়ে দিয়েছে। তবে কী কারণে তারা এ ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানতে পারেননি।