২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:৩৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পেটে ভাত না থাকলে মানচিত্রদিয়ে কি করবে মানুষ-সানু

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

পেটে ভাত না থাকলে মানচিত্র

দিয়ে কি করবে মানুষ-সানু

বন্দর প্রতিনিধি: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও জ¦ালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিসহ গনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির যৌথ উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ আগষ্ট) বেলা ১১টায় বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারের এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা জাতীয় পার্টির সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্ল্যাহ সানু বলেন, আমার নেতা পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ বলে ছিলেন ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যেভাবে হুহু করে বাড়ছে। জনগনের ক্রয়ক্ষতার বাহিরে চলে যাচ্ছে। পেটে ভাত না থাকলে মানচিত্র দিয়ে কি করবে মানুষ। এ সরকার বাংলাদেশের মানুষের ভাগ্য নষ্ট করে ফেলছে। এক লাফে অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরসিন তেলের দাম যে ভাবে বৃদ্ধি করেছে জনগন তা মেনে নিবে না। যারা দেশ পরিচালনা করছে তাদের প্রতি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টি নেতৃবৃন্দের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরাধ জানাচ্ছি আপনারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও ডিজেল অকটেন ও পেট্রোলের দাম সাধারন মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য আহবান জানাচ্ছি। মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদ্দাচ্ছের হক দুলালের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সাধারন সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, বন্দর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ বাচ্চু মিয়া, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি খাইরুল বাসার ভূইয়া, যুগ্ম সম্পাদক রিপন ভাওয়াল, বন্দর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুস সালাম, মহানগর জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু ও কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুর নবী ওসমানী প্রমুখ।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সাধারন সম্পাদক কামরুজ্জামান কামরুল, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন স্বর্ণাকার, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ নাসির, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সফি ঢালী, জাতীয় পার্টির সহসভাপতি কাজী মহসিন, জেলা জাতীয় পার্টির নেতা গোলাপ হোসেন, বন্দর উপজেলা জাতীয় পার্টির ত্রান বিষয়ক সম্পাদক সুকম, মহানগর যুবসংহতি যুগ্ম সম্পাদক ফরহাদ উল্ল্যাহ , মহানগর যুবসঙহতি নেতা প্রদীপ দাস, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মোঃ সেলিম, আলমগীর, লিয়াকত আলী ও শাহীনসহ স্থানীয় জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।