২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সকাল ১০:০৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ | আপডেট: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

সমাজে নারীদের অধিকার ও স্বাধীনতায় অনেক পরিবর্তনের কথা বলা হলেও আদতে তা বাস্তব নয়। বরং এখনো পিতৃতন্ত্র ও বৈষম্যের যাঁতাকলে পিষ্ট হচ্ছেন নারীরা। বিয়ের পর শ্বশুরবাড়ির চাপে নারীরা তাদের সামান্য ইচ্ছেটুকুও পূরণ করতে পারেন না। এমনকি আধুনিক এই যুগেও পুরুষরা স্ত্রী হিসেবে ‘কুমারী কনে’ চান বলে মন্তব্য করেছেন বলিউডের বরেণ্য ও স্পষ্টভাষী অভিনেত্রী নীনা গুপ্তা।

সম্প্রতি শুভঙ্কর মিশ্রার সঙ্গে এক আলাপচারিতায় ভারতীয় সমাজের এই রূঢ় বাস্তবতার কথা তুলে ধরেন তিনি। নীনা গুপ্তা বলেন, “ভারতীয় সমাজে এখনো ‘কুমারী কনে’ পাওয়া অনেক পুরুষের কাছে বড় বিষয়। পুরুষরা স্ত্রী হিসেবে কুমারী কনেই চায়।”

সঞ্চালক যখন জানতে চান, আজকালও এই ‘কুমারী’ ব্যাপারটি বড় কোনো বিষয় কি না, তখন নীনার সাফ জবাব, “এখন কী বদলেছে? আপনি কি ভারতের কথা বলছেন? কে বলেছে, মানুষ খুব উদার হয়েছে? আমাদের দেশে অনেক কিছুই বদলায়নি।”

সমাজের তথাকথিত আধুনিকতার সমালোচনা করে এই অভিনেত্রী বলেন, “এখনো নারীরা মাথায় আঁচল দিয়ে শ্বশুরের পা ছুঁয়ে প্রণাম করে। আপনি আর আমি সংখ্যালঘু, আমরা আসল ভারতীয় নই। আমরা যারা ভালো পোশাক পরি, সুন্দর করে কথা বলি—তারাই পুরো ভারত নয়।”

নিজের বক্তব্যের সপক্ষে পারিবারিক জীবনের কিছু উদাহরণও টানেন নীনা। তিনি জানান, তার এক আত্মীয়ের মেয়ে মুম্বাইয়ে শ্বশুরবাড়িতে নিজের পছন্দের সাই বাবার ছবি রাখতে পারেনি শাশুড়ির আপত্তিতে। তাকে বাধ্য করা হয়েছিল শ্বশুরবাড়ির গুরুর ছবি রাখতে। নিজের ভাতিজির উদাহরণ টেনে তিনি বলেন, “আমার ভাতিজিকে তার শাশুড়ি বলেছিলেন, সে তার নিজের পরিবারের ছবি বিছানার পাশের টেবিলে রাখতে পারবে না। দেশে নারীদের অবস্থার পরিবর্তন আনতে আমাদের এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।”

উল্লেখ্য, ১৯৮২ সালে ‘সাথ সাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন নীনা গুপ্তা। দীর্ঘ ক্যারিয়ারে বড় পর্দার পাশাপাশি টেলিভিশনেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তবে ব্যক্তিগত জীবনে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন নীনা। আশির দশকে ক্যারিবিয়ান ক্রিকেট কিংবদন্তি ভিভ রিচার্ডসের সঙ্গে প্রেম এবং ১৯৮৯ সালে বিয়ে না করেই মেয়ে মাসাবার জন্ম দিয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন এই অভিনেত্রী। একা হাতে মেয়েকে বড় করার দীর্ঘ লড়াইয়ের পর ২০০৭ সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরাকে বিয়ে করেন তিনি।

(ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে)