২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:১২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পুতিন নিজেই এখনও ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন নেননি

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ | আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

রাশিয়া ‘বিশ্বের প্রথম’ করোনাভাইরাস টিকা আবিষ্কারের ঘোষণা দেয়ার কয়েক মাস পরও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে এই টিকা নেননি। যদিও তার এক মেয়েকে ‘স্পুটনিক ভি’ নামের এই টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। খবর সিএনএনের। চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা শেষ হয়নি এমন টিকা পুতিন নিতে পারেন না বলে মঙ্গলবার জানিয়েছে ক্রেমলিন। যদিও চূড়ান্ত ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়াই রাশিয়ার সামনের সারির স্বাস্থ্যসেবা কর্মী, শিক্ষক এবং শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তাকে এই টিকা দেয়া হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সার্টিফাই করা হয়নি এমন টিকা প্রেসিডেন্ট ব্যবহার করতে পারেন না। তবে ‘সার্টিফাই’ এবং ‘এপ্রুভড’ এর মধ্যে কি পার্থক্য সে বিষয়ে কোনও ব্যাখ্যা দেননি পেসকভ। তবে বলেন, এখনও গণহারে টিকা দেয়া শুরু হয়নি। এবং অবশ্য রাষ্ট্রের প্রধান স্বেচ্ছাসেবী হিসেবে টিকা নিতে পারেন না। এটা অসম্ভব। পেসকভ আরও বলেন, খুব শিগগিরই ট্রায়াল শেষ হবে। আর ‘যদি তিনি মনে করেন যে এটা প্রয়োজন’ তাহলে তিনি এ বিষয়ে মানুষজনকে জানাবেন। যেদিন স্পুটনিক ভি’র ডেভেলপাররা জানান যে, এই টিকা কার্যকর, সস্তা এবং পরিবহনে সহজ ওইদিনই পুতিনের টিকা না নেয়ার খবর সামনে আসে।