২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পালানোর ইতিহাস বিএনপির, আ.লীগের নয় : কাদের

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘পালানোর ইতিহাস বিএনপির, আওয়ামী লীগের নয়।’ নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সংসদ নির্বাচন না দিলে আওয়ামী লীগ সরকার পালানোর পথও খুঁজে পাবে না—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে তিনি এ কথা বলেন। রাজধানীর সচিবালয়ে আজ মঙ্গলবার এক ব্রিফিংয়ে বক্তব্য দেন ওবায়দুল কাদের। বিএনপির মহাসচিবের মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যদি লজ্জা থাকত তাহলে তিনি নিশ্চয় ভাবতেন পালানোর ইতিহাস বিএনপির, আওয়ামী লীগের নয়।’ হুমকি-ধমকি ও ষড়যন্ত্রের পথ পরিহার করে বিএনপিকে গণতন্ত্র ও নির্বাচনের পথে ফিরে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তা না হলে শেষ পর্যন্ত আপনারাই পালানোর অলি-গলিও খুঁজে পাবেন না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরাজিত হতে শেখেননি। তিনি হার মানেন না, কখনো হার মানেননি। আওয়ামী লীগ রাজপথে ছিল, রাজপথে আছে এবং রাজপথে থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অতীতের যে কোনো সময়ের চেয়ে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। রাজপথ ও নির্বাচনে মোকাবিলা করতে আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত।বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, বর্তমান বিশ্বসংকটের জন্য বাংলাদেশের মানুষের কষ্টকে পুঁজি করে সরকারপতনের আন্দোলনের খোয়াব দেখে লাভ নেই। আজকের এই অর্থনৈতিক সংকট মোকাবিলায় শেখ হাসিনার সরকার সর্বাত্মক প্রয়াস অব্যাহত রেখেছে। এই দুর্দিন অচিরেই কেটে যাবে, দেশে আবারও সুদিন ফিরে আসবে।দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান লন্ডন থেকে ঘোষণা দিয়েছেন, ‘টেক ব্যাক বাংলাদেশ’। এমন ঘোষণার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের টেক ব্যাক হলো দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়া, দেশকে হাওয়া ভবনের দুর্নীতির সাগরে নিমজ্জিত করা। তাদের টেক ব্যাক মানে সাম্প্রদায়িক রাজনীতি আর সংখ্যালঘুদের ওপর নির্যাতনের উল্লাস। তাদের টেক ব্যাক মানে বাংলাভাইদের অভয়ারণ্য প্রতিষ্ঠা, জঙ্গিবাদ কায়েম করা। বিএনপি আমলের সেই অন্ধকারে দেশের মানুষ আর ফিরে যেতে চায় না। লুটপাট আর রক্তপাতের বাংলাদেশ এ দেশের মানুষ আর দেখতে চায় না।’

সংবিধান অনুযায়ী দেশে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, ‘২০২৩ সালের প্রান্তিকে অথবা ২০২৪ সালের শুরুতে সংবিধানসম্মতভাবে সাধারণ নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা। প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।’