২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৫৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পার্লামেন্টে মিথ্যা বলায় সিঙ্গাপুরে এমপিকে জরিমানা

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | আপডেট: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

পার্লামেন্টে মিথ্যা বলার কারণে সিঙ্গাপুরে বিরোধী দলীয় নেতা প্রিতম সিং’কে (৪৮) জরিমানা করা হয়েছে। তবে আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নিষেধাজ্ঞা তিনি কোনোমতে এড়াতে সক্ষম হয়েছেন। অভিযোগ আছে, সোমবার পার্লামেন্টে দলীয় একজন এমপির বক্তব্যকে ধামাচাপা দিতে তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

  এতে বলা হয়, প্রিতম সিং সিঙ্গাপুরের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। তিনি মিথ্যা বলার অভিযোগে পার্লামেন্টে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তাতে দেখা গেছে তিনি দুই দফা মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। কয়েক মাসের মধ্যে সেখানে জাতীয় নির্বাচন। বর্তমানে সেখানে ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)। তাদের ব্যাপক আধিপত্য রয়েছে। এই দলকে চ্যালেঞ্জ জানানোর জন্য যখন রাজনৈতিক বিরোধীরা জোর তৎপরতা চালাচ্ছেন, ঠিক তখনই দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটিতে বিরোধী দল এভাবে হোঁচট খেলো।

উল্লেখ্য, সম্পদে ভরপুর সিঙ্গাপুরকে পিএপি শাসন করছে সেই ১৯৫৯ সাল থেকে।
প্রিম সিং তদন্ত কমিটিকে যা বলেছেন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক লুক তান বলেছেন তার বিপরীত। বলেছেন, চতুর এমপি রাইসা খানকে পার্লামেন্টে মিথ্যা কথা বলার বিষয়ে স্বীকার করতে যথেষ্ট করেননি। বিচারক আরও বলেন, এক মিটিংয়ে প্রিতম সিংকে মিথ্যা সাক্ষ্য দিতে বলা হয়েছিল। তিনি সেই সাক্ষ্য দেয়ার পর এই দুই এমপিকে প্রতিজনকে ৫২০০ ডলার করে জরিমানা করেছে।

সূত্র- মানবজমিন