২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পাবনা-৪ আসনের উপনির্বাচন বাতিল চায় বিএনপি

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

পাবনা-৪ আসনের উপনির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব। শনিবার ঈশ্বরদী উপজেলার শাহাপুর গ্রামে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান।

এ সময় তিনি অভিযোগ করেন, প্রধান নির্বাচন কমিশনার পাবনায় সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেও তা করা হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে কখনও সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

এই নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান বিএনপি নেতা হাবিব। তিনি জানান, নির্বাচনে অনিয়মের প্রতিবাদে তিনি নিজে প্রার্থী হয়েও ভোট দেয়া থেকে বিরত থেকেছেন। তার নেতাকর্মীরাও কেন্দ্রে ভোট দিতে যাননি।

পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা নিয়ে গঠিত পাবনা-৪ সংসদীয় আসন। চলতি মেয়াদসহ গত ৫টি মেয়াদে শামসুর রহমান শরীফ ডিলু এমপি নির্বাচিত হয়েছিলেন। গত ২রা এপ্রিল তিনি মারা যাওয়ায় এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এ নির্বাচনে মুক্তিযোদ্ধা ও ঈশ্বরদী উপজেলার তিনবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস (নৌকা), বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব (ধানের শীষ) এবং জাতীয় পার্টির রেজাউল করিম (লাঙল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।