২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:২০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পাঠ্যবইয়ে ধর্ম ও নারীবিদ্বেষী কনটেন্ট থাকবে না : শিক্ষামন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ে ধর্মীয়বিদ্বেষ তৈরি হয় এমন কনটেন্ট রাখা যাবে না, সেই সঙ্গে জেন্ডার সমতাও রক্ষা করতে হবে। লেখকদের এমন নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।আজ মঙ্গলবার (১১ অক্টোবর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সম্মেলন কক্ষে নতুন শিক্ষাক্রমের ওপর প্রণীত পাঠ্যবইয়ের পরিমার্জন ও উন্নয়ন কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নারী বিদ্বেষ ছড়ানো যাবে না, পাঠ্যবইয়ের কনটেন্টে জেন্ডার সমতা রক্ষা করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে হবে। ছবির ক্ষেত্রেও ইনক্লুসিভ হতে হবে, যাতে বিতর্কের সৃষ্টি না হয়। যেসব ছবি দেওয়া খুব প্রয়োজন সেসব ছবি ব্যবহার করতে হবে। কথা যত সহজে বলা যায়, সেদিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে।এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পাঠ্যবই লেখক, এনসিটিবির কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।