২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৪৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পাটের শাড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন মনামী ঘোষ

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

আলো ঝলমলে মঞ্চ। ব্যাকগ্রাউন্ডে বাজছে ইমন চক্রবর্তীর গাওয়া ‘টাপা টিনি’ গান। এ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করছেন কলকাতার অভিনেত্রী মনামী ঘোষ। তার পরনে হলুদ পাড়ের শাড়ি। মনামীর গান ও নাচ যেমন নজর কেড়েছে, তেমনি দৃষ্টি কেড়েছে তার পরনের শাড়ি। নেটদুনিয়ায় ছড়িয়েপড়া একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়।মূল বিষয় হলো, মনামীর পরনের শাড়িটি পাটের তৈরি। শুধু তাই নয়, পাটের তৈরি ব্লাউজও পরেছেন এই অভিনেত্রী। এই জুটের শাড়ি বা চটের শাড়িতে বিশেষ কোনো কারুকাজ নেই। যে ধরনের পাটের অংশ থেকে বস্তা তৈরি করা হয়, সেই ধরনের পাট থেকেই তৈরি করা হয়েছে এই শাড়ি। আর তাতে হলুদ রঙের বর্ডার যোগ করা হয়েছে। আঁচলে রয়েছে বিশেষ ডিটেলিং।

কুঁচির পাশ থেকে জোড়া হয়েছে এই আঁচলের অংশ। আর কাঁধ থেকে পাকানো দড়ি দড়ি অংশ রয়েছে। এই বিশেষ ডিটেলিং নজর কেড়েছে সবার। আঁচলের তলার অংশেও হলুদ রঙ দেওয়া হয়েছে। এই শাড়িতে প্রিয় অভিনেত্রীকে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।দোলন চাঁপা নামে একজন লিখেছেন, ‘রূপ কি রানি।’ পুলক লিখেছেন, ‘তোমাকে কি দারুণ লাগছে। নাচের রানি এগিয়ে যাও।’ দেবাশীষ সেনগুপ্তা লিখেছেন, ‘চিরসবুজ।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে।গত ৬ আগস্ট ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা-তে শুরু হয়েছে ‘ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন-থ্রি’। এই অনুষ্ঠানের প্রথম এপিসোডের জন্য এই সাজে সেজেছিলেন মনামী। এবার পাটের তৈরি পোশাক পরে তাক লাগালেন এই অভিনেত্রী।