২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ২:৪২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পশ্চিমা দূতাবাসগুলোকে সতর্ক করলেন জয়

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ | আপডেট: শনিবার, ৯ জানুয়ারি, ২০২১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পর বাংলাদেশে অবস্থিত পশ্চিমা বিশ্বের দূতাবাসগুলোকে বাক্‌স্বাধীনতার বিষয়ে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। জয় নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে শনিবার লেখেন, ‘টুইটার এবং অন্য সামাজিক যোগাযোগমাধ্যম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টসহ কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্থায়ীভাবে দেশটিতে নিষিদ্ধ করেছে, যারা সহিংসতা উসকে দিতে অসত্য তথ্য ছড়িয়েছে। যুক্তরাষ্ট্রে বাক্‌স্বাধীনতার সীমা এতটুকুই।’

বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা উল্লেখ করে জয় বলেন, ‘আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিষয়ে যারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে সরকার বেসরকারি কোম্পানিগুলোকে কর্তৃত্ব ফলাতে দেয়। বাংলাদেশে আমরা বিশ্বাস করি এটা প্রাইভেট কোম্পানির হাতে থাকা উচিত নয়, আদালতের হাতে থাকা উচিত।’ জয় মনে করেন সবারই কথা বলার অধিকার আছে; কিন্তু সেটা তখনই শেষ হয় যখন কেউ ভুল তথ্য ছড়িয়ে অন্যদের আঘাত করেন। দূতাবাসগুলোকে সতর্ক করে জয় বলেন, ‘আমি চাই ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এবং অন্য পশ্চিমা দূতাবাসগুলো এই পোস্টের বিষয়টি নোট রাখুক। বাংলাদেশের বাক্‌স্বাধীনতার বিষয়ে ভবিষ্যতে আপনাদের থেকে ভণ্ডামিপূর্ণ বিবৃতি আর দেখতে চাই না।’ উল্লেখ্য, গত বৃহস্পতিবার আমেরিকার আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটল হিলে ঢুকে পড়া এবং হামলার ঘটনায় ফেসবুক ও টুইটার থেকে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট বন্ধ করা হয়। ট্রাম্প সমর্থকদের ওই হামলার ঘটনায় চারজন নিহত হয়।