২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:৪৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পরিচয় লুকিয়ে নিজের ভাইয়ের নামে টিসিবির লাইসেন্স নিতে পলাশের গোপন মিশন

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ৭ আগস্ট, ২০২২ | আপডেট: রবিবার, ৭ আগস্ট, ২০২২

পরিচয় লুকিয়ে নিজের ভাইয়ের নামে টিসিবির লাইসেন্স নিতে পলাশের গোপন মিশন

সাউদ রহমান…

নিজের নামে টিসিবির লাইসেন্স থাকা সত্ত্বেও নিয়ম নীতির তোয়াক্কা না করে ভাইয়ের নামে আরও একটি লাইসেন্স পেতে গোপন মিশনে নেমেছে আহসান হাবীব পলাশ নামের টিসিবির এক ডিলার। স্বপ্ল আয়ের মানুষের জন্য সরকারের বরাদ্দ তেল, ডাল ও চিনি সাফাই করতেই তার এ মিশন বলে স্থানীয়রা জানান। পলাশ এর আগে রমজান মাস, পবিত্র ঈদুল ফিতর ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিম্ম আয়ের মানুষের জন্য সরকারী বরাদ্দ ছোলা, তেল, ডাল ও চিনি কালো জাবারে বিক্রি করে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছেন বলে সূত্র জানায়।

সূত্র জানায়, সদর উপজেলার শহীদ নগর এলাকার আবদুল কুদ্দুস আজাদের ছেলে আহসান হাবীব পলাশের মেসার্স জহুরা এন্টার প্রাইজ নামে একটি টিসিবির লাইসেন্স রয়েছে। দীর্ঘদিন ধরে সে এই লাইসেন্সের মাধ্যমে শহীদনগর মসজিদ মার্কেটের ঠিকানায় টিসিবি পণ্য উত্তোলন করে আসছে। বর্তমানে নাসিক ১৮ নং ওয়ার্ডে মালামাল সরবরাহ করছে। টিসিবির নিয়ম অনুযায়ী একই ওয়ার্ডে দুটি লাইসেন্স দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এ ছাড়া একই পরিবারে দুটি লাইসেন্স ইস্যু করারও কোনো নিয়ম নেই। পলাশ এ সব নিয়মনীতি উপেক্ষা করে তার লাইসেন্সের কথা গোপন রেখে অর্থের বিনিময়ে তার ভাই পারভেজের নামে আরও একটি লাইসেন্স নেওয়ার পায়তাঁরা করছে। তা ইস্যু করার জন্য ইতোমধ্যে জেলা প্রশাসনের কাছে যাবতীয় কাগজপত্র জমা দিয়েছে। এলাকাবাসী জানান , কালো বাজারে সরকারের তেল চিনি ও ডাল বিক্রি করে পলাশ ইতোমধ্যে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। আরেকটি লাইসেন্স ইস্যু করা হলে তার লুটপাটের মাত্রা আরও বেড়ে যাবে। এ অবস্থায় তার ভাইয়ের নামে লাইসেন্স ইস্যু না করার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।