২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ১২:১৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পরিচ্ছন্ন জীবন লাভে যে দোয়া পড়বেন

ncitynews24
প্রকাশিত: শুক্রবার, ১ মার্চ, ২০১৯ | আপডেট: শুক্রবার, ১ মার্চ, ২০১৯

বিশুদ্ধ ও পরিচ্ছন্ন জীবন-যাপন করা অনেক কঠিন কাজ। সময়ের শ্রোতে প্রকাশ্যে চলছে অশ্লীলতা। অশ্লীলতা ও নগ্নতার কারণে কিশোর ও যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই গোনাহমুক্ত জীবন লাভে অশ্লীলতা ও নগ্নতা থেকে বেঁচে থাকতে আল্লাহর একান্ত রহমতের বিকল্প নেই।

বিশুদ্ধ ও পরিচ্ছন্ন জীবন লাভে আল্লাহ তাআলা শেখানো ভাষায় তার কাছে সাহায্য চাওয়ার পাশাপাশি সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করা জরুরি।

নিজেকে পাপমুক্ত রাখতে বেশি বেশি এ দোয়া পড়া জরুরি-
رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ
উচ্চারণ : রাব্বানা ফাগফিরলানা জুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যিআতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার।’ (সুরা আল-ইমরান : আয়াত ১৯৩)
অর্থ : ‘হে আমাদের প্রভু! আমাদের সব গোনাহ ক্ষমা করুন এবং আমাদের সব দোষত্রুটি দূর করে দিন। আর নেক লোকদের সঙ্গে আমাদের মৃত্যু দান করুন।’

ফেতনা-ফাসাদযুক্ত কাজ থেকে নিজেকে মুক্ত রাখতে আল্লাহর একান্ত সাহায্য আবশ্যক। কেননা আল্লাহ যাকে চান তাকে গোমরাহ বা গোনাহে লিপ্ত করার কেউ নেই।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার একান্ত রহমতে দুনিয়ার সব অশ্লীলতা ও নগ্নতার গোনাহ থেকে মুক্ত থেকে পরিচ্ছন্ন জীবন গঠনের তাওফিক দান করুন। আমিন।