২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১১:১২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টি করছে সরকার: ফখরুল

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ | আপডেট: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

বিভাজনের মাধ্যমে সরকার প্রতিমুহুর্তে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বাংলাদেশ লেবার পার্টির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এসব বলেন মির্জা ফখরুল।

এসময় পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টি করে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নিচ্ছে সরকার বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্য ৫০ বছর পর গণতন্ত্রের মোড়ক লাগিয়ে একদলীয় ব্যবস্থায় নিয়ে আসা হয়েছে। স্বাধীনতার ৫০ বছরেও শান্তিপুর্ণ ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা না করতে পারা জাতিগত ব্যর্থতা বলেও মনে করেন তিনি। সরকারের মদদ ছাড়া কখনও সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয় না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সমাজে কোন মানুষকে নিরাপত্তা দিতে পারছে না ক্ষমতাসীনরা। একইসঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ক্ষোভ প্রকাশ করেন তিনি। জনগণের ঐক্য ছাড়া ফ্যাসিস্ট শাসককে সড়ানো যায় না। বিপ্লব নয় গণতান্ত্রিক ব্যবস্থাতেই জনগনের মালিকানা প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। জনগণের ভোটের মাধ্যমে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে পারবেনা ক্ষমতাসীনরা, কারণ জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। রাজনৈতিক দলগুলোর সঠিক সিদ্ধান্ত নিয়ে জনগণকে সাথে নিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।