২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পদ্মা সেতু নির্মাণ সকল ষড়যন্ত্রের জবাব : নৌপরিবহন প্রতিমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্রের জবাব দিয়েছেন। সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে বসিয়েছেন। সমগ্র দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। পদ্মা সেতুর সর্বশেষ (৪১তম) স্প্যান বসানোর এ অনুভূতি প্রকাশ করার মতো নয়; সমগ্র দেশবাসী পদ্মা সেতু নির্মাণ কাজের জন্য প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞ।
প্রতিমন্ত্রী আজ মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান (৪১তম) বসানোর কাজ প্রত্যক্ষ শেষে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের আলোকবর্তিকা। তাঁর আলোয় আলোকিত হচ্ছে দেশ। তিনি পদ্মা সেতু, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর, চারলেন- ছয়লেনের মহাসড়ক, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করেছিলেন। বঙ্গবন্ধু সেতু নির্মাণের মাধ্যমে উত্তরবঙ্গকে মূলভূখন্ডের সাথে যুক্ত করেছিলেন। পদ্মা সেতু নির্মাণের মাধ্যম দক্ষিণাঞ্চলের ২১ টি জেলাকে সরাসরি সড়ক নেটওয়ার্কের আওতায় নিয়ে আসছেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রতিমন্ত্রী শিমুলিয়া ফেরিঘাট এলাকায় নির্মিতব্য তীররক্ষা কাজের স্থান পরিদর্শন করেন। তিনি নৌপথে শিমুলিয়া ফেরিঘাট থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ীস্থ ইলিয়াস আহম্মেদ চৌধুরী ফেরিঘাট এলাকার বিভিন্ন স্থানে ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী পরে কাঁঠালবাড়ীর ইলিয়াস আহম্মেদ চৌধুরী ফেরিঘাট এলাকার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।