২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:১২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পদ্মা সেতুর টোল প্লাজায় প্রাচীন মূর্তিসহ আটক ১

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ | আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

পদ্মা সেতুতে তিনটি সিংহের মূর্তি ও প্রত্নসম্পদসহ জসিম উদ্দিন (৫৫) নামের এক বাসযাত্রীকে আটক করেছে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ।  বুধবার (৩০ জুন) দিনগত রাতে ওই ব্যক্তি গ্রিন লাইনের বাসে করে ভারতের কলকাতা থেকে ফিরছিলেন।

আটক জসিমের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়।

শরীয়তপুরের পুলিশ সুপার এসএম আশ্রাফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলকাতা থেকে ছেড়ে আসা গ্রিন লাইনের একটি বাসে অভিযান চালানো হয়। বাসের যাত্রী জসিম উদ্দিনের কাছ থেকে শত বছরের পুরনো মূল্যবান তিনটি সিংহের মূর্তি, কারুকাজ করা একটি কলস, বিভিন্ন ধরনের পুরাকীর্তি ও দুটি ভিডিও ক্যামেরা উদ্ধার করা হয়। এসব মূল্যবান পুরাকীর্তি পরিবহনের অভিযোগে জসিম উদ্দিনকে আটক করা হয়েছে। অবৈধভাবে আনা এসব পণ্যের কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি জসিম। পরে উদ্ধারকৃত সব মালামাল পদ্মা সেতু দক্ষিণ থানায় নিয়ে যাওয়া হয়। মূর্তিগুলো কষ্টিপাথরের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অধিকতর পরীক্ষা শেষেই মূর্তিগুলো সম্পর্কে পরিষ্কারভাবে জানা যাবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ মোস্তাফিজুর রহমান বলেন, পাসপোর্ট ও ভিসা অনুযায়ী আটক জসিমের ঠিকানা ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। অবৈধভাবে প্রাচীন স্থাপত্য ও মূর্তি পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় তদন্তের কাজও শুরু করেছে পুলিশ।