২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:২৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পঞ্চগড়ে পুলিশ-মুসল্লি সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ | আপডেট: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) তিন দিনের বার্ষিক জলসা বন্ধের দাবিতে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মুসল্লিরা। এ সময় পুলিশ ও মুসল্লিদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল।স্থানীয়রা জানান, আজ শুক্রবার (৩ মার্চ) জুমার নামাজের পর জেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা একত্রিত হয়ে কাদিয়ানিদের জলসা বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুলিশ তাতে বাধা দিলে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এতে পুলিশসহ দুই পক্ষের অর্ধশতাধিক আহত হন। এ সময় কাদিয়ানি সম্প্রদায়ের অনুসারীদের দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড রাবাব বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল। এ ঘটনায় পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।এর আগে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের ডাকে সহস্রাধিক মুসল্লি প্রায় চার ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।