২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:২৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পচে যাওয়া ২০০ টন পেঁয়াজ ফেলে দিলো টিসিবি

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ | আপডেট: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

দুর্মূল্যের বাজারে পচে যাওয়ায় চট্টগ্রামে ২০০ টন পেঁয়াজ ফেলে দিয়েছে টিসিবি। এই বিপুল পরিমাণ পেঁয়াজ তুরস্ক থেকে আমদানি করা হয়েছিল। কিন্তু বন্দর থেকে খালাস হতে দেরি হওয়ায় পেঁয়াজ পচে গেছে। এসব পেঁয়াজ খাবার উপযোগী নয়। যার সবগুলোই নষ্ট।নগরীর ইপিজেড এলাকায় সংস্থাটির কার্যালয়ের পাশেই পড়ে আছে নষ্ট পেঁয়াজগুলো। যা বাছাই করে কুড়িয়ে নিচ্ছেন অনেকে। যতটুকু খাওয়ার উপযোগী পাওয়া যায় সে আশায়।

গত কয়েকদিন ধরে পচা পেঁয়াজের দুর্গন্ধে অতিষ্ঠ আশেপাশের বাসিন্দারা। অসুস্থ হয়ে পড়ছে ছোট শিশুরা। তাই পচে যাওয়া পেঁয়াজ অন্যত্র সরিয়ে নেয়ার দাবি স্থানীয়দের।টিসিবি জানিয়েছে, এক মাস আগে তুরষ্ক থেকে আমদানি করা হয় এসব পেঁয়াজ। সময় মতো শিপিং ডকুমেন্ট না পাওয়ায় তা খালাস করতে দেরি হয়ে যায়। যার কারণে ১১ লট পেঁয়াজের ২০০ টনই নষ্ট হয়ে গেছে। যার সম্পূর্ণ দায় তুরষ্কের সরবরাহকারী প্রতিষ্ঠানের বলে জানিয়েছেন টিসিবির আঞ্চলিক প্রধান।এ বিষয়ে টিসিবির আঞ্চলিক প্রধান জামাল উদ্দিন ভূঞা বলেন, চট্টগ্রাম বন্দরে ১ থেকে ২ তারিখে এসেছে পেঁয়াজগুলো। সিপিং ডকুমেন্ট ঠিক সময়ে না পাওয়ার কারণে পেঁয়াজগুলো পচে গেছে। প্রায় এক মাস আগে বন্দরে এসেছে পেঁয়াজগুলো। যেহেতু এটা খালাস করতে হবে সেহেতু আমরা এটা দেখার জন্য খালাস করে নিয়ে এসেছি।বিপুল পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ায় মজুতে টান পড়েছে টিসিবির। যার প্রভাব পড়েছে খোলাবাজারে বিক্রিতেও।