২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নয়াপল্টনে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ৬ আগস্ট, ২০২২ | আপডেট: শনিবার, ৬ আগস্ট, ২০২২

পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল।শনিবার সকাল ১০ টায় পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ শুরু হয়। সমাবেশ শুরুর পর রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভাপতিত্ব করছেন ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সঞ্চালনায় রয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।এছাড়া সমাবেশের উপস্থিত রয়েছেন- সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু, সুলতান সালাউদ্দিন টুকু, নাজিমুদ্দিন আলম, এ বি এম মোশাররফ হোসেন, রাজিব আহসান, আকরামুল হাসান, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।সকাল সকাল ১০টায় প্রতিবাদ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলে সকাল থেকে নেতাকর্মী আসতে শুরু করে। বিভিন্ন ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকে। সমাবেশকে কেন্দ্র করে আশপাশ এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত দেখা যায়।প্রসঙ্গত, গত রোববার বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে ভোলায় সমাবেশে পুলিশের গুলিতে আহত হয় জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম। পরে রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মারা জান তিনি। এর আগে এ ঘটনায় নিহত হয় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম। আহত হয় অর্ধশত।আহত ১৯ জন নেতাকর্মী ঢাকা এবং বরিশালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এসব নেতাকর্মী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।এ ঘটনায় ৬ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। আজকের সমাবেশ ছাড়াও আগামীকাল ৭ আগস্ট জাতীয়তাবাদী কৃষকদল ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে, ৮ আগস্ট যুবদল ঢাকায়, ১০ আগস্ট শ্রমিক দল ঢাকায়, ১১ আগস্ট নারী দল ঢাকায় ও আগামী ১২ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকাসহ দেশজুড়ে সমাবেশ হবে।