২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৩৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নেদারল্যান্ডসের বিপক্ষে ভারতের সহজ জয়

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ | আপডেট: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

সিডনিতে ভারতের দেওয়া বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ে নেদারল্যান্ডস। কেননা ভারতের সামনে দাঁড়াতেই পারেনি ডাচ ব্যাটাররা, ম্যাচ হেরেছে ৫৬ রানের ব্যবধানে। ব্যাট করতে নেমে শুরুতে এদিন ওপেনার বিক্রমজিত সিং ১ রান করে ফেরেন। এরপর ম্যাক্স ও’ডাউড এবং ব্যাস ডি লিডি ইনিংস মেরামতের কাজ চালাতে থাকেন। তবে এই দুই ব্যাটারই ফিরে যান ব্যক্তিগত ১৬ রান করে। এরপর কলিন অ্যাকারমান এবং টম কুপার চেষ্টা করেও ব্যর্থ হন। অ্যাকারমান ফেরেন ১৭ তে এবং কুপার ফেরেন ৯ রানে।৬২ রানে ৪ উইকেট পড়লে দলের হয়ে কিছু সময় টিম পিঙ্গেল লড়াই চালালেও, বড় ইনিংস খেলতে তিনিও ব্যর্থ হন। ফিরেছেন ১৫ বলে ২০ রান করে। এরপর ডাচদের হয়ে আর বলার মত রান কেউ করতে পারেননি। তবে শেষ দিকে শারিজ আহমেদের ১৬ এবং পল মিকরিনের ১৪ রানে কেবল হারের রানের সংখ্যা কমায় নেদারল্যান্ডস।

নির্ধারিত ২০ ওভার শেষে শেষ পর্যন্ত ডাচরা সংগ্রহ করে ১২৩ রান, ৯ উইকেট হারিয়ে। ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং ও রবিচন্দন অশ্বিন ২টি করে উইকেট নেন। এ ছাড়া ১ উইকেট নেন মোহাম্মদ শামি।এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে বড় সংগ্রহ করে ভারত। দলটির হয়ে এদিন রোহিত শর্মা ভালো শুরু এনে দেন। তবে কেএল রাহুল ৯ রানে ফিরে গেলে চাপে পড়ে ভারত। সে চাপকেই জয় করেন রোহতি-কোহলি জুটি। তুলে নেন অর্ধ-শতক যদিও ৫৩ করে ফিরে যান এই ভারতীয় অধিনায়ক।রোহিতের বিদায়ের পর দলের দায়িত্ব নেন বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। দুজন মিলেই শুরু করেন ঝোড়ো ব্যাটিং। শেষ পর্যন্ত কোহলি করেন ৪৪ বলে ৬২ রান এবং যাদব করেন ৫১ রান। নির্ধারিত ওভার শেষে ভারত ২ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৭৯ রান।