২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৪০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নেইমারের চোট গুরুতর নয়

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

লিগ ওয়ানের ম্যাচে রবিবার রাতে লিওঁর বিপক্ষে পায়ে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন নেইমার। প্রতিপক্ষ ডিফেন্ডার থিয়াগো মেন্দেসের ভয়ঙ্কর ট্যাকলে গোড়ালির অসহ্য যন্ত্রণা নিয়ে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে যেতে হয়। তবে তার চোট নিয়ে স্ক্যান রিপোর্টে স্বস্তির খবর মিলেছে। পিএসজি মেডিক্যাল স্টাফরা যতটা ভয় পেয়েছিলেন, ততটা গুরুতর নয় নেইমারের চোট। পিএসজি নিশ্চিত করেছে, গুরুতর চোট এড়িয়ে যেতে পেরেছেন নেইমার। কোনও ধরনের চিড় দেখা যায়নি তার গোড়ালিতে। সর্বশেষ স্ক্যানে কেবল তার বাঁ পায়ের গোড়ালি মচকানো দেখা গেছে।

পিএসজি সোমবার সন্ধ্যায় তাদের ওয়েবসাইটে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে দিয়েছে। বিবৃতিতে বলেছে, ‘নেইমার জুনিয়রের চোট নিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর আশ্বস্ত করা হচ্ছে যে লিওঁর বিপক্ষে রোববারের ম্যাচে তার গোড়ালি মচকে গেছে। ৪৮ ঘণ্টার মধ্যে আরও পরীক্ষা নিরীক্ষা করা হবে।’ কিন্তু আগামীকাল বুধবার লরিয়েঁর বিপক্ষে যে নেইমার থাকবেন না তা নিশ্চিত। কিন্তু সমর্থকদের বিশ্বাস পূর্ণ ফিটনেস ফিরে পেয়ে চার দিন পর লিঁলের বিপক্ষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দেখা যাবে। এদিকে সোমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে বার্সেলোনর সঙ্গী হয়েছে পিএসজি। নেইমারের চোটের বিষয়ে তাই সবার কৌতূহল আরো বেড়ে যায়। কারণ চোট গুরুতর হলে লিওনেল মেসির মুখোমুখি হয়তো হওয়া হবে না তার। তবে প্রাথমিক যে ফল পাওয়া গেছে, তাতে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগেই মাঠে ফেরার কথা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। চ্যাম্পিয়ন্স লিগে ১৬ ফেব্রুয়ারি ন্যু ক্যাম্পে ও ১০ মার্চ পার্ক দে প্রিন্সেসে মুখোমুখি হবে বার্সা ও পিএসজি।

এবি