২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৫৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নীলফামারীতে সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

নীলফামারীতে কর্মরত সাংবাদিকদের মাঝে প্রথম পর্যায়ে করোনাকালীন প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও প্রেসক্লাব এর আয়োজনে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাড. মোঃ নূরুল ইসলাম সুজন এমপি। প্রধান আলোচক হিসেবে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম.পিপিএম), জেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মমতাজুল হক, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি ও সাবেক জনকল্যাণ সম্পাদক সাংবাদিক ইউনিয়ন ঢাকা মেহেদী হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান দিপক চক্রবর্তী সহ জেলার ইলেকটনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি রেল মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেন নীলফামারী চিলাহাটি হতে হলদিবাড়ী রেল যোগাযোগ বিজয় দিবস অথবা স্বাধীনতা দিবসের যে কোন একটি দিবসে এর শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হবে। নীলফামারী সৈয়দপুর রেলওয়ে কারখানাকে আধুনিক মানে উন্নতি করা সহ সেখানে কোচ তৈরীর কারখানা নির্মান করা হবে। চিলাহাটি ষ্টেশনকে একটি আধুনিক মানের ষ্টেশন সহ সেখানে রেষ্ট হাউস ও কাস্টস অফিস স্থাপন করা হবে। তিনি আরো বলেন নীলফামারীর বাসির দীর্ঘদিনের দাবী সকালে ঢাকাগামী একটি ট্রেন চালুর। এসময় তিনি আশ্ব্স্ত করেন চিলাহাটি হলদি বাড়ী রেলপথ উদ্ধোধনের সাথে সাথেই নীলফামারী হতে ঢাকাগামী আরোও একটি ট্রেন চালু করা হবে।