২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | ভোর ৫:৫৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নির্দেশ পালন না করলে ব্যবস্থা নেয়া হবে -এস‌পি

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১৪ এপ্রিল, ২০২১ | আপডেট: বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন,  সারা দেশে লকডাউন শুরু হয়েছে। আমরা নারায়ণগঞ্জ জেলা পুলিশ, জনপ্রতিনিধি এবং মিডিয়া কর্মী ভাইদের নিয়ে এক সাথে কাজ করার চেষ্টা করছি। আমি নারায়ণগঞ্জবাসীদের আহ্বান জানাবো আসুন আমরা একে অপরকে সহয়তা করি। ঘর থেকে বের না হই। স্বাস্থবিধি মেনে চলি। সরকার যে নির্দেশনা দিয়েছেন তা মেনে চলি। কেউ যদি এই নির্দেশে পালন না করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বাত্বক লকডাউনের প্রথম দিন বুধবার (১৪ এপ্রিল) চাষাড়া চত্ব‌রে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে প্রেস‌ব্রি‌ফিংকা‌লে এ কথা বলেন পুলিশ সুপার।

লকডাউনের মধ্যে যাতায়াতের বিষয়ে তিনি বলেন, আমরা নারায়ণগঞ্জ জেলা জুড়ে ৩০টার অধিক চেক পোষ্ট বসিয়েছি। আমরা যে কোন যাত্রিবাহী পরিবহনকে জেলার ভেতর প্রবেশ করতে দিবো না। অন্য জেলা থেকে কোন লোকজন নারায়ণগঞ্জে ঢুকতে পারবে না। কলকারখানা খোলা থাকবে, পন্যবাহী পরিবহন চলাচল করতে পারবে। নৌকা দিয়ে পারাপারের ক্ষেত্রে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ মিলে কাজ করবে তবে কোন ব্যক্তি বিনা কাজে খেয়া পারাপার করতে পারবে না।

পাড়া মহল্লা ও গ্রাম অঞ্চলের লকডাউনের বিষয়ে তিনি বলেন, আমরা দেখেছি লকডাউনে গ্রামে বা পাড়া মহল্লায় মানুষ বাসা থেকে বের হয়ে একসাথে জটলা করে। তাই সেখানে জনপ্রতিনিধিরা জনসচেতনাতা বৃদ্ধি করাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি আমাদের জেলা পুলিশও কাজ করে যাচ্ছে।

‘মুভমেন্ট পাস’ সম্পর্কে পুলিশ সুপার বলেন, আমরা আগেই বলেছি কেউ যদি অসুস্থ হয়, টিকা দিতে যায় বা ঔষধ কিনতে যেতে হয় তা হলে আমরা একটি সময় দিয়ে রেখেছি সেই সময়ের মধ্যে তাদের সব রকমের কেনা কাটা করতে হবে। আমাদের মাননীয় আইজপি স্যার ‘মুভমেন্ট পাস’ এর ব্যবস্থা করেছেন। কেউ যদি কোথাও যেতে চায় তাহলে সেই পাসে সব রকমের অপশন দেয়া আছে সেখানে আপনারা উপযুক্ত কারন জানালে আপনি কার্ড টি পেয়ে যাবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, সহকারি পুলিশ সুপার (খ সার্কেল) সুবাস চন্দ্র সাহাসহ জেলা পুলিশের সদস্য ও সাংবাদিকবৃন্দ।