২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৪৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল : মিমকে পরীমণি

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ | আপডেট: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন বৃহস্পতিবার (১০ নভেম্বর)। আর এদিন তাকে নিয়ে ক্ষোভ ঝাড়লেন আলোচিত নায়িকা পরীমণি। এদিনের প্রথম প্রহরে হঠাৎ করেই যেন মিম, স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ ও নির্মাতা রায়হান রাফীর ওপর ক্ষেপলেন পরী।এদিন রাত সোয়া ২টার দিকে পরীমণি তাদের ওপর অভিযোগ এনে একটি পোস্ট দিয়েছেন।

পোস্টের শুরুতেই নির্মাতা রায়হান রাফীকে ট্যাগ করে পরী লেখেন, ‘সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি!’ এরপর মিমকে ট্যাগ করে লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’ সবশেষ নিজের স্বামী রাজকে ট্যাগ করে এই নায়িকা লেখেন, ‘এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার।’

সম্প্রতি রায়হান রাফীর পরিচালনায় ‘পরাণ’ ও ‘দামাল’ মুক্তি পায়। দুটি সিনেমাতেই মিমের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন পরীমণির স্বামী অভিনেতা শরিফুল রাজ। সিনেমা দুটি ব্যাপক সাফল্যও পেয়েছে। সেখান থেকে রাজ-মিমের মধ্যে কোনো কিছু দেখেছেন কীনা তা পরীমণিই ভালো বলতে পারবেন। তবে এর আগে ‘দামাল’ সিনেমার একটি অনুষ্ঠানে রাজ মিমের হাত ধরে দাঁড়িয়ে থাকা এবং ছবি তোলা নিয়েও ফেসবুকে একটি পোস্ট করেছিলেন পরী। তখন তিনি এ প্রসঙ্গ টেনে নায়ক সিয়ামের প্রশংসা করে লিখেছিলেন, ‘সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরে চটকা চটকি করতে দেখি নাই কোনোদিন। তার এই ব্যাপারটা আমার হেব্বি লাগে (পাশে লাভ ইমোজি জুড়ে দেন)।’

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।