২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:২৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

না’ গঞ্জে এনজিও কর্মকর্তা হত্যায় যুবকের যাবজ্জীবন

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ | আপডেট: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

না’ গঞ্জে এনজিও কর্মকর্তা হত্যায় যুবকের যাবজ্জীবন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক এনজিও কর্মকর্তাকে গলা কেটে হত্যায় মো. হান্নান (৩২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বাকি দুই আসামিকে বেখসুর খালাস দেয়া হয়।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. হান্নান নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী এলাকার শামসুদ্দিনের ছেলে। ভিকটিম মো. সাজেদুর রহমান একটি এনজিওর সোনারগাঁয়ের বারদী শাখার প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে কর্মরত ছিলেন।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০২০ সালের ৭ সেপ্টেম্বর সোনারগাঁ থানার দায়ের করা একটি হত্যা মামলা একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় দুজনকে খালাস দেয়া হয়েছে।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ব্যুরো বাংলাদেশ নামে এনজিওর মাঠ কর্মকর্তা সাজেদুর রহমান কিস্তির টাকা আদায় করার জন্য উপজেলার মিস্ত্রীপাড়া এলাকার সামসুদ্দিনের বাড়িতে গেলে সামসুদ্দিনের ছেলে হান্নানের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল হান্নান ও তার সহযোগীরা এনজিওর কর্মকর্তা সাজেদুর রহমানকে ধরে ঘরে নিয়ে যায় এবং জবাই করে হত্যা করে। এই ঘটনায় সোনারগাঁ থানায় তৎকালিন সোনারগাঁ বারদী এলাকার ব্রাঞ্চ ম্যানেজার বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত রায় ঘোষণা করেছেন।