২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:৪৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নায়িকাকে নয়, বুমরাহ বিয়ে করছেন স্টার স্পোর্টসের সঞ্চালিকাকে!

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ | আপডেট: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

বেশ কিছুদিন ধরেই আলোচনায় ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার জসপ্রীত বুমরাহর বিয়ের খবর। সেই আলোচনায় আরও ঘি ঢেলে দিয়েছিলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট না খেলার খবর। খেলবেন না আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও ৷ ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগের খবরে যে দক্ষিণী অভিনেত্রীকে বুমরাহর পাত্রী হিসেবে বলা হয়েছিল অনেকদিন বাদে তা খোলশা হল। আসলে বুমরাহ বিয়ের পিড়িতে বসছেন স্টার স্পোর্টস সঞ্চালিকা সাঞ্জনা গণেশন।

ভারতীয় গণমাধ্যমের দাবি, সাঞ্জনা আর জসপ্রীত বুমরাহের বিয়ে গোয়াতে হবে। সাঞ্জনা আইপিএলের উপস্থাপনা করে নজরে আসেন। ২০১৯ বিশ্বকাপেও স্টার স্পোর্টসে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বভার সামলেছেন তিনি। এছাড়া ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী সাঞ্জানা মডেলিংও করছেন। ২০১৪ মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনালেও পৌঁছেন তিনি। বুমরাহর বিবাহ নিয়ে উত্তাল নেট দুনিয়া। দিন কয়েক আগে দক্ষিণের নায়িকা অনুপামা পরমেস্বরানের সাথে বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল জসপ্রীত বুমরাহর। কিন্তু ওই গুঞ্জন একেবারেই ভুয়া বলে উড়িয়ে দেন অনুপমার মা সুনিতা। এবার ভারতীয় গণমাধ্যমের দাবি, ক্রিকেট শো সঞ্চালিকা সঞ্জনা গণেসানের সঙ্গেই বিয়ে হতে যাচ্ছে বুমরাহর।