২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১২:৩০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নাসিক নির্বাচন: মেয়র পদে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ: বাতিল ২

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১ | আপডেট: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

নাসিক নির্বাচন: মেয়র পদে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ: বাতিল ২
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে আরও দুই প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে আয়োজিত নির্বাচন কমিশনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে এ ঘোষণা করা হয়।
বৈধ প্রার্থীরা হলেন- খেলাফত মজলিসের মেয়র প্রার্থী এবিএম সিরাজুল মামুন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. জসিম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মো. মাসুম বিল্লাহ ও বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী মো. রাশেল ফেরদৌস।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী মো. সুলতান মাহমুদ ও কামরুল ইসলাম। তাদের দুজনেরই দাখিলকৃত ৩০০ ভোটার তালিকায় গরমিল পাওয়া গেছে। এ কারণে তাদের মনোনয়ন প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বলেন, দুজনের প্রার্থিতায় ভুল তথ্য দেওয়া ও ঋণ খেলাপি থাকায় বাতিল করা হয়। বাকিদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। যারা বৈধ হননি তারা চাইলে আপিল করতে পারবেন