২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:১৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নারায়নগঞ্জে ভিওআইপি ব্যবসার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১ | আপডেট: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধ ভিওআইপি ব্যবসার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।  এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় অবৈধ ভিওআইপি ব্যবসায় ব্যবহৃত ২টি স্মার্টফোন ও ২টি ল্যাপটপ। ভোরে জালকুঁড়ি পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল, ওই এলাকার ওবায়দুর রহমানের ছেলে সাইদুর রহমান ও তার সহযোগী হাসিবুল ইসলাম। দুপুরে আদমজী র‍্যাব-১১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপ-পরিচালক মেজর হাসান শাহরিয়ার এ তথ্য জানান।তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ তারা লোকচক্ষুর আড়ালে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে তাদের দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান মধ্যপ্রাচ্যের একটি কোম্পানীর সাথে যােগাযােগ স্থাপন করে নিয়ম বহির্ভূতভাবে দীর্ঘদিন যাবৎ ভিওআইপি ব্যবসা পরিচালনা আসছে। এতে প্রায় ২৮ কোটি টাকা তারা মধ্যপ্রাচ্যে অবৈধভাবে পাচার করেছে। গত চার বছরে সরকারের প্রায় তিন কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে। যার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তবে বর্তমানে অত্যাধুনিক প্রক্রিয়ায় বিদেশী সার্ভার ভাড়া করে মােবাইল ফোন ও ল্যাপটপ ব্যবহার করে এ ব্যবসা পরিচালনা করে বলে জানা যায়।  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।