২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:২৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নারায়নগঞ্জে ছাত্র মফিজুল ইসলাম হত্যা মামলার রায়ে এক জনকে মৃত্যুদন্ড ও দুই নারী সহ ৯জনকে যাবজ্জীবন

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১ | আপডেট: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

নারায়ণগঞ্জের সোনারঁগায়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কলেজ ছাত্র মফিজুল ইসলাম হত্যা মামলার রায়ে এক জনকে মৃত্যুদন্ড ও দুই নারী সহ ৯জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষনা করেন। আদালতে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী সহ ৩জন পলাতক ও ৭জন আসামী আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্তরা হলেন, মৃত্যুদন্ড প্রাপ্ত জাহিদুল ইসলাম জাহিদ ও তার ছোট ভাই যাবজ্জীবনপ্রাপ্ত আলমগীর, বাসিত পলাতক রয়েছে। তারা মুছারচর এলাকার মৃত.জুলহাস মিয়ার ছেলে। আদালতে উপস্থিত ছিলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসাদ,শাহ জামাল,জুয়েল, মমতাজ বেগম,কল্পনা বেগম,কামাল ও নজরুল ইসলাম।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রশিকিউটর অ্যাডভোকেট জাসমীন আহমেদ জানান, ২০১১ সালের ৯ নভেম্বর রাতে সোনারগাঁয়ের মুছারচর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আসামীরা শহীদুল্লার বাড়িতে টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় শহীদুল্লার কলেজ পড়ুয়া ছেলে মফিজুল ইসলামকে টেটাঁবিদ্ধে হত্যা করে। এসময় বাড়িঘর ভাংচুর করে কয়েকজনকেও আহত করে। এঘটনায় শহীদুল্লার বাদী হয়ে সোনারগাঁও থানায় ১০জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ মামলায় আদালত সাক্ষ্য গ্রহন প্রমানিত হওয়ায় এ রায় ঘোষনা করে।