২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:৩৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ পুলিশ সুপারের দায়িত্বে গোলাম মোস্তফা রাসেল

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২২ আগস্ট, ২০২২ | আপডেট: সোমবার, ২২ আগস্ট, ২০২২

নারায়ণগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন গোলাম মোস্তফা রাসেল, পিপিএম(বার)।

সোমবার (২২ আগস্ট) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে সাবেক পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)  মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম(বার) এর নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন নতুন পুলিশ সুপার। দায়িত্ব প্রদান শেষে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম(বার)  ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে যোগদানের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ ত্যাগ করেন।

 

প্রসঙ্গত : গত ৩ আগস্ট রাষ্ট্রপতির এক আদেশে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গোলাম মোস্তফা রাসেলকে নারায়ণগঞ্জ জেলায় বদলি করা হয়৷ তিনি এর আগে মাদারীপুর জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গোলাম মোস্তফা রাসেল গত বছরের ১৮ মার্চ মাদারীপুর জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেন৷

 

২৪তম বিসিএসের এই পুলিশ কর্মকর্তা কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় একাধিকবার পিপিএম পদক পেয়েছেন।