২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:০৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ চাঞ্চল্যকর এনজিও কর্মী হত্যা মামলার আসামী শারমিন আক্তার গ্রেফতার

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১,একটি আভিযানিক দল গত (৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলার মেঘনা থানাধীন টিটিরচর এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর এনজিও কর্মী হত্যা মামলার এজাহারনামীয় আসামী মোছাঃ শারমিন আক্তার (২৩)নামে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদ জানা যায়, মোছাঃ শারমিন আক্তার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন বারদি ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের মোঃ শামসুদ্দিনের ছেলে মোঃ হান্নানের স্ত্রী। শারমিন আক্তার এনজিও প্রতিষ্ঠান ব্যুরো বাংলাদেশ, বারদী শাখা হতে ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন যা সাপ্তাহিক ১,২৫০/- টাকা হারে পরিশোধ করার কথা। ঘটনার দিন গত ০৬ সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দে নিহত এনজিও কর্মী ব্যুরো বাংলাদেশ, বারদী শাখার প্রোগ্রাম অর্গানাইজার মোঃ সাজিদুর রহমান পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী কিস্তির টাকা আদায়ের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন বারদি ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের মোঃ শামসুদ্দিনের ছেলে হান্নানের বসত বাড়িতে যান। পরবর্তীতে সেখান থেকে এনজিও কর্মী সাজিদুর রহমান এর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহত এনজিও কর্মীর সহকর্মী ব্যুরো বাংলাদেশ, বারদী শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ শামীম মিয়া বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার থানায় পেনাল কোড আইনের ৩০২/৩৪ ধারায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং- সোনারগাঁ ১১(০৯)২০। এই নির্মম ও বর্বরোচিত হত্যাকান্ডের ফলে এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ কর্তৃক গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল গত ০৭ সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দে দুপুরে কুমিল্লা জেলার মেঘনা থানাধীন টিটিরচর এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ৩নং আসামী মোছাঃ শারমিন আক্তার (২৩)’কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীকে সোনারগাঁ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।