২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | ভোর ৫:৫৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জে লকডাউনে মাঠে ২০ ম্যাজিস্ট্রেট, জানালেন ডিসি

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১৪ এপ্রিল, ২০২১ | আপডেট: বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

নারায়ণগঞ্জে লকডাউনে মানুষকে ঘরে রাখার পাশাপাশি বাজার মনিটরিং, যানবাহন চলাচল, দোকান বা মার্কেট বন্ধ রাখতে মাঠপর্যায়ে কাজ করছেন ইউএনও, এসিল্যান্ডসহ জেলা প্রশাসনের ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট৷ বুধবার (১৪ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ৷ লকডাউন চলাকালীন সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান ডিসি৷

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন আরোপ করা হয়েছে। লকডাউন কার্যকর করতে সরকারের ১৩ দফা বিধিনিষেধে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রবাদি কেনা, চিকিৎসা সেবা, মরদেহ দাফন বা সৎকার এবং টিকা কার্ড নিয়ে টিকার জন্য যাওয়া) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

সারাদেশে ঘোষিত সর্বত্মক লকডাউন কার্যকর করতে নারায়ণগঞ্জে বেশ তৎপরতা চালাচ্ছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা৷ সড়ক-মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ৷ টহল দিচ্ছে ব়্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ব়্যাব)৷ জেলা প্রশাসনের বিশজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও কাজ করছেন সড়কে৷

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, সকালে দশজন এবং বিকেলে দশজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন৷ প্রতিটি উপজেলায় ইউএনও, এসিল্যান্ডরাও কাজ করছেন৷ বাজার মনিটরিং, যানবাহন যাতে চলাচল না করতে পারে সেসব বিষয়ে কাজ করছেন তারা৷ এছাড়া কাঁচাবাজারে যারা আসছেন তারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন সেসবও নজরদারিতে রাখা হচ্ছে৷

জেলার সকলের উদ্দেশ্যে ডিসি বলেন, জরুরি কাজ ব্যতীত বাসায় অবস্থান করুন৷ লকডাউন চলাকালীন সকল নির্দেশনা মেনে চললে কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি ঘটবে৷