২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৪৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জে রি-এ্যাকটিভ নাহ, প্রো-এ্যাকটিভ পুলিশিং করতে চাই-পুলিশ সুপার

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেছেন, আমরা নারায়ণগঞ্জে রি-এ্যাকটিভ নাহ, প্রো-এ্যাকটিভ পুলিশিং করতে চাই। একটা দূর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়াকে রি-এ্যাকটিভ পুলিশিং বলে। আর কোন ঘটনা যেন না ঘটতে পারে এজন্য পূর্বে এ্যাকটিভ থাকা হলো প্রোএ্যাকটিভ পুলিশিং। প্রো-এ্যাকটিভ পুলিশিং যেন করতে পারি, সে লক্ষ নিয়ে কাজ করব। প্রো-এ্যাকটিভ পুলিশিং ব্যবস্থায় নারায়ণগঞ্জে অনেক অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

 

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সমাজে অপরাধের পিছনে অন্যতম কারণ মাদক। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স রয়েছে। তবে এটাও ঠিক আমরা মাদক শতভাগ নির্মূল করতে পারিনি। মাদক নির্মূলে যেসব কাজ করা দরকার সেগুলো আমরা করব। মাদক মুক্ত সমাজ করা আমাদের প্রথম উদ্দেশ্য। দ্বিতীয়টি হলো কিশোর অপরাধ নিয়ন্ত্রণ। কিশোর অপরাধ সমাজে নৈতিকতাকে নষ্ট করছে। পুলিশের একার পক্ষে এই অপরাধ শতভাগ নির্মূল করা সম্ভব নয়।  সচেতন মানুষ সকলে একযোগে কাজ করলে কিশোর গ্যাং এর অপরাধ নিয়ন্ত্রণ কিংবা প্রতিরোধ করা সম্ভব।

পুলিশ সুপার বলেন, কিশোর অপরাধ এর সাথে মোটরসাইকেলের একটা সম্পর্ক আছে। কিছুদিনের মধ্যে মাদক ও মোটরসাইকেলের বিরুদ্ধে অপারেশন হবে।  যেসব মোটর সাইকেলের রেজিষ্ট্রেশন নেই,  কাগজপত্র আছে তারা রেজিষ্ট্রেশন করে ফেলেন। কিন্তু যাদের কোনটি-ই নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে হয়তোবা আমি অপারেশনে যাবো।