২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:০৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহতদের বিসিবি’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে হতাহতদের স্বজনদের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি’র) পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বিসিবি’র সিনিয়র জাতীয় ম্যানেজার আবদুল বাতেনের নের্তৃত্বে একটি প্রতিনিধি দল পশ্চিম তল্লা এলাকায় গিয়ে হতাহতদের পরিবারের স্বজনদের সাথে দেখা করে কথা বলেন। তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন তারা। পরে প্রত্যেক পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, লবন, আটা, চিনিসহ প্রায় পঁচিশ কেজি নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় বিসিবি’র কর্মকর্তাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এ্যাডমিন ম্যানেজার অবসরপ্রাপ্ত মেজর হাসিব, এ্যাসিসট্যান্ট ম্যানেজার শহিদুল ইসলাম, একাডেমী ইনচার্জ ও জাতীয় দলের সাবেক পেস বোলার মোহাম্মদ আলী এবং এ্যাসিসট্যান্ট ম্যানেজার আকবর হোসাইন ভূঁইয়া রিমন।

বিসিবি’র সিনিয়র জাতীয় ম্যানেজার আবদুল বাতেন নিহতদের আত্মার মাগফেরাত কামনাসহ তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানান এবং এই শোক কাটিয়ে উঠার প্রত্যাশা করেন। তিনি জানান, বোর্ডের নির্দেশে প্রতিনিধি দল হতাহতদের স্বজনদের পারিবারিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতে এসেছেন। এ বিষয়ে বোর্ডের চেয়ারম্যানসহ শীর্ষ কর্মকর্তাদের তারা অবগত করবেন। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই পরিবারগুলোর সহায়তায় এগিয়ে আসবে।