২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে নিহত ইমাম ও মুয়াজ্জিনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ইমাম ও মুয়াজ্জিনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে ইমাম ও মুয়াজ্জিন কল্যান ট্রাষ্ট। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ইসলামি ফাউন্ডেশন যৌথভাবে এই সহায়তার চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: জসীম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামি ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার এবং ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক আনিসুজ্জামান সিকদার।

জেলা প্রশাসক নিহত ইমাম ও মুয়াজ্জিনের পরিবারের স্বজনদের হাতে ত্রিশ হাজার টাকা করে ষাট হাজার টাকার দুইটি চেক তুলে দেন। তিনি জানান, দুই পরিবারকে পঞ্চাশ হাজার করে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয়া হবে। প্রথম পর্যায়ে ত্রিশ হাজার টাকা করে দেয়া হলেও পরবর্তীতে বাকি টাকার চেক পদান করা হবে। পাশাপাশি নিহত ইমামের দুই আলেম ছেলেকে জেলা প্রশাসনের আওতায় মসজিদে ইমামের চাকুরি প্রদানের ব্যবস্থার কথাও জানান জেলা প্রশাসক।