২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | সকাল ৮:৪৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ৪

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ১৩ মার্চ, ২০২১ | আপডেট: শনিবার, ১৩ মার্চ, ২০২১

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম মাসদাইরে ছয়তলার ফ্ল্যাটে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শনিবার ভোরে সাব্বির হোসেন (১৫) নামে এ কিশোরের মৃত্যু হয়। সাব্বির মাসদাইর এলাকার মো. শামীম মিয়ার ছেলে।

সোমবার রাতে মাসদাইর এলাকায় হাজি ভিলার ছয় তলার ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণে এক পরিবারের ছয়জন দগ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় সাব্বিরের মামা মো. মিশাল (২৬), মিশালের দেড় বছরের ছেলে মিনহাজ, চাচাত শ্যালক মাহফুজের (১৩) মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সাব্বিরের শরীরের অধিকাংশ পুড়ে গিয়েছিল। ভোরে চিকিৎসাধীন সাব্বিরের মৃত্যু হয়েছে। এখনো ওই ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন নিহত মিশালের স্ত্রী মিতা আক্তার (২৩) ও মেয়ে আফসানা আক্তার (৪)। তাদের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণে বাসার দরজা-জানালার কাচ ভেঙে গেছে। আসবাবপত্রসহ বিভিন্ন মালপত্র পুড়ে গেছে। ঘটনার পর প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে রান্নার চুলা থেকে গ্যাস জমে থেকে বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে।